Advertisement
E-Paper

সত্তরোর্ধ্ব মাকে মারধর, চুল টেনে রাস্তায় হিঁচড়ে নিয়ে গেলেন মদ্যপ! পুত্রের কীর্তির ভিডিয়ো ভাইরাল

৭৫ বছর বয়সি মাকে মারধর করে, চুল ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সে সময় মদ্যপ ছিলেন ওই ব্যক্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৩:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক বৃদ্ধাকে মারধর করে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের জবলপুরের। একটি সিসিটিভি ফুটেজ থেকে ঘটনাটির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, রাঁঝী থানার অন্তর্গত মহর্ষি বাল্মীকি ওয়ার্ডের অশোক বিহার কলোনির বাসিন্দা অভিযুক্ত এব‌ং তাঁর মা। ঘটনাটি গত শুক্রবারের। সম্প্রতি ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধাকে চুল ধরে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি বৃদ্ধারই ছেলে। বৃদ্ধার নাম মিত্রা বিশ্বকর্মা। বয়স ৭৫। তাঁর ছেলে রাজু তাঁকে মারধরও করেন, এমনটাই অভিযোগ।

এক প্রতিবেশী জানান, রাজু মদ্যপ হয়ে তাঁর মাকে মারধর করতে শুরু করেন। প্রতিবেশীদের দাবি, বাধা দিতে গেলে রাজু তাঁদেরও হুমকি দেন। রাজুর এই কীর্তি প্রথম নয় বলেও জানিয়েছেন তাঁরা। অতীতেও রাঞ্জি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

ওই বৃদ্ধার সুরক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি যে, পুলিশের তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না।

‘দীপক_বিশ্বকর্মা_৮৯’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলেই।

Madhyapradesh Harrasment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy