Advertisement
E-Paper

‘আমি বিশ্বাসভঙ্গের শিকার’, কর্মীদের কীর্তি জেনে বিহ্বল তরুণ উদ্যোগপতি! কী এমন করেছিলেন তাঁর অধস্তনেরা?

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে এক ব্যক্তি জানিয়েছেন, অধস্তনেরা তাঁর বিরুদ্ধে একটি দল গঠন করেছেন। ঘটনা জানতে পেরে তিনি মর্মাহত হন। পরে সে দলের কাজকর্মের কথা জানতে পেরে চমকে ওঠেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫
Employees create WhatsApp group excluding boss, manager’s reaction goes viral

ছবি: এআই সহায়তায় তৈরি।

কর্মক্ষেত্রে নানা রকম ফন্দিফিকির করে কাজ সারেন অনেকেই। সব সময় যে তা ঊর্ধ্বতনের কানে ওঠে তেমনটা নয়। তাঁকে বাদ রেখেই নিজেদের মতো কাজকর্ম করেন কর্মীরা। সম্প্রতি তেমনই একটি ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পেশায় উদ্যোগপতি সক্ষম গৌর নামের এক ব্যক্তি পেশাদারদের সমাজমাধ্যম লিঙ্কডইনে একটি পোস্ট করেছেন। ভাইরাল হওয়া পোস্টটিতে তিনি জানিয়েছেন, অফিসে তাঁর টিমের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ রয়েছে। তিনি ভাবছিলেন, সেটি তৈরি হয়েছে তাঁরই বিরুদ্ধে। বিষয়টি জানার পরেই মন ভাঙে তাঁর। কারণ, ঠিক এক দিন আগেই একটি ভিডিয়োয় সক্ষম জানিয়েছিলেন তাঁর টিম তাঁর চেয়েও ভাল কাজ করে। তবে এর পরেই হোয়াট্‌সঅ্যাপ গ্রুপের কথা জানতে পারেন তিনি। ঘটনা জেনে খানিকটা ঘাবড়ে যান। মন ভাঙে। নানা রকম খারাপ ভাবনাও মাথায় ভিড় জমাতে শুরু করে।

তবে খানিক পরেই প্রকৃত সত্য বুঝতে পারেন উদ্যোগপতি সক্ষম। জানতে পারেন, ওই হোয়াট্‌সঅ্যাপ গ্রুপটি আসলে তাঁর বিরোধিতা করার জন্য তৈরি হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও রকম ষড়যন্ত্র করা হয় না সেখানে। বরং গ্রুপটি সক্ষমের কাজের বোঝা লাঘব করে।

সক্ষমের যে কাজগুলো করার কথা, সেগুলো নিয়ে টিম আগেই নিজেদের মধ্যে আলোচনা করে নেয়। কী কী কাজ হয়ে গেছে, কী কী বাকি আছে এবং কী কী সমস্যার সমাধান দরকার— এ সব বিষয়েই কথা হয় সেখানে। এর পর যদি কর্মীরা মনে করেন যে বস্‌কে ছাড়াই কাজগুলো করে ফেলা সম্ভব, তবে নিজেরাই সে সব করে নেন।

সক্ষম জানিয়েছেন, বহু কাল ধরে সমাধান না হওয়া একটা ধাঁধার উত্তর পেয়েছেন তিনি। কেননা প্রায়ই এমন ঘটত যে তিনি কোনও কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং তাঁর টিম জানাত যে সেই কাজ সারা হয়ে গিয়েছে। তিনি সে সময় ভাবতেন যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। কিন্তু সত্যিটা জানতে পেরে সক্ষম জানিয়েছেন, এমন দক্ষ কর্মীরই প্রয়োজন, যাঁরা স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন।

Bizzare

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy