Advertisement
E-Paper

জন্মদিনে মন জয় করা কাজ করলেন বিশ্বকাপের ‘নায়ক’! হালান্ডের কাণ্ডে আপ্লুত নেটাগরিকেরা

মঙ্গলবার, ২১ জুলাই ছিল আর্লিং ব্রট হালান্ডের জন্মদিন। ২৬ বছর পূর্ণ করলেন ‘নিশীথ সূর্যের দেশ’-এর এই তারকা ফুটবলার। সেই দিনই তিনি এমন এক কাজ করলেন, যা মন জয় করে নিয়েছে অনুরাগীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৪:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল নরওয়ে। তা সত্ত্বেও আপামর ফুটবলপ্রেমীর মন জয় করে নিয়েছিলেন আর্লিং ব্রট হালান্ড। শুধু খেলার মাঠে নয়, সমাজমাধ্যমেও এমন সব কাণ্ডকারখানা ঘটান তিনি, যা দেখে হেসে কুটিপাটি হন নেটাগরিকেরা। মঙ্গলবার ছিল এই ‘ভাইকিং যোদ্ধা’র জন্মদিন। সেই দিনই তিনি এমন এক কাজ করলেন, যা মন জয় করেছে অনুরাগীদের।

মুম্বইবাসী এক তরুণ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন যে, হালান্ড যদি তাঁর পোস্টে মন্তব্য করেন, তবে তিন মাসের মধ্যে ২০ কেজি ওজন কমাবেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যায়, খানিকটা হালান্ডেরই ভঙ্গিতে হেঁটে চলেছেন ওই তরুণ। হালান্ডের একটি কাটআউটের সামনে গিয়ে হাত উঁচু করে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োয় ফুটবল তারকাকে ট্যাগও করেছেন ওই তরুণ। ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন, “হালান্ড, আপনি কি আমায় রোগাসোগা দেখতে চান?”

ভিডিয়োটি করার সময় তরুণ বোধহয় ভাবতেও পারেননি হালান্ড স্বয়ং ওই ভিডিয়োয় মন্তব্য করে তাঁকে উৎসাহ জোগাবেন। তবে, বাস্তবে তাই-ই ঘটেছে। তরুণ ওই ভিডিয়োটি পোস্ট করার পরে বহু সমাজমাধ্যম ব্যবহারকারী হালান্ডকে মন্তব্য বিভাগে মেনশন করতে শুরু করেন। তা থেকেই হয়তো পোস্টটি নজরে পড়ে ফুটবল তারকার। তিনি মন্তব্য করেন, “তা হলে শুরু করা যাক!”

‘সাহিলজিপিটিগো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ‘নিশীথ সূর্যের দেশ’-এর ফুটবলারের আচরণে আপ্লুত হয়েছেন সকলে। এত বড় তারকা হয়েও এমন মাটির কাছাকাছি মানুষ হয়ে থাকার জন্য তাঁকে প্রশংসায় ভরিয়েছেন নেটাগরিকেরা।

Viral Story Instagram Erling Haaland footballer Viral Video Norway Mumbai Influencer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy