Advertisement
E-Paper

পিতার পুরনো খাতা হাতে পেলেন পুত্র, প্রায় এক দশক পর প্রকাশ্যে ‘গোপন’ কথা! ভাইরাল ভিডিয়ো

জীবনে চলার পথে নানা সময়ে ঘটা নানা ঘটনা, অভিজ্ঞতার কথা একটি খাতায় লিখে রেখেছিলেন এক বৃদ্ধ। প্রায় এক দশক পর তাঁর পুত্র সেই খাতা হাতে পেলেন। একের পর এক পাতা উল্টে পড়তে পড়তে অবাক হয়ে গেলেন ওই তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৯:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আজকাল মুঠোফোন সর্ব ক্ষণের সঙ্গী হওয়ায় কাগজ-কলমে লেখা আমরা সকলে প্রায় ভুলতেই বসেছি। কিন্তু বছর কয়েক আগেও ছবিটা অন্য রকম ছিল। নিত্য দিনের নানা ছোট-বড় বিষয় ডায়েরি বা খাতায় লিখে রাখতেন বহু মানুষ। তেমনই একটি খাতা হঠাৎই হাতে এসে পড়ে এক তরুণের। খাতাটি তাঁর বাবার। বাবার সামনে বসেই সেই খাতাটির পাতায় চোখ রাখতে শুরু করেন তিনি। জানতে পারেন নানা অজানা কথা।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পুরনো খাতা নিয়ে বসেছেন এক তরুণ। তাতে সুন্দর হাতের লেখায় লেখা রয়েছে বহু কিছু। ক্যামেরা তাঁর বাবার দিকেও ঘোরান ওই তরুণ। এর পর ধীরে ধীরে পুরনো সেই খাতাটি পড়তে শুরু করেন। খাতাটি যা যা লেখা ছিল, তা আদতে ‘গ্র্যাটিটিউড নোট’। জীবনের নানা বিষয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তা লিখে গিয়েছেন ওই বৃদ্ধ।

ওই বৃদ্ধ জানান, যে খাতাটি প্রায় ৯-১০ বছরের পুরনো। ‘দ্য সিক্রেট’ নামে একটি বইয়ের নাম উল্লেখ করেন তিনি। এই বই থেকেই কৃতজ্ঞতা প্রকাশের শক্তি সম্পর্কে বুঝতে পারেন তিনি, এ কথাও বলেন। ভিডিয়োয় তাঁর স্ত্রীকেও দেখা যায়। কোন কোন জিনিস কেনার স্বপ্ন দেখেন তিনি, তারও একটি তালিকা লেখা ছিল সেই খাতায়। ভিডিয়োর ক্যাপশনে বাবাকে তাঁর একমাত্র অনুপ্রেরণা বলে বর্ণনা করেছেন তরুণ। খাতাটি পড়ার পর তাঁর জীবন বদলে গেল বলেও জানিয়েছেন তিনি।

‘আশুতোষপ্রতিহস্ত’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি ১০ লক্ষ বার দেখা হয়েছে। ৬৬ হাজারেরও বেশি ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। এক হাজারেরও বেশি নেটাগরিক মন্তব্য করেছেন। ওই বৃদ্ধের এই কাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রায় সকলেই।

Viral Story Instagram Notebook Diary

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy