Advertisement
E-Paper

ইংল্যান্ডের রাস্তায় চলছে খাঁটি দেশি অটো! ভিডিয়ো দেখে ‘বিপরীত উপনিবেশবাদ’ খুঁজে পেল নেটপাড়া

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের একটি অটোর চালকের আসনে বসে রয়েছেন এক বিদেশি। ভারতীয় সংস্থা মাহিন্দ্রার তৈরি তিন চাকার যানটি দিব্যি লন্ডনের ব্যস্ত রাস্তায় ঘুরে বে়ড়াচ্ছে। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১২:৪২

ছবি: সংগৃহীত।

ইংল্যান্ডের ‌ঝাঁ-চকচকে রাস্তায় চলছে অটো! ভারতের প্রায় সবক’টি শহরে যাতায়াতের ভরসা অটো হলেও বিলেতে এর চল তেমন নেই। ভারতে যে দৃশ্যটি স্বাভাবিক, ব্রিটিশদের দেশে এই দৃশ্য নজিরবিহীনই বলা চলে। ইংল্যান্ডের রাজধানী মধ্য লন্ডনের রাস্তায় একটি অটো চলছে, সেটা কল্পনা করাও কঠিন। তেমনই এক অপ্রত্যাশিত দৃশ্যের ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের একটি অটোর চালকের আসনে বসে রয়েছেন এক বিদেশি। ভারতীয় সংস্থা মাহিন্দ্রার তৈরি তিন চাকার যানটি দিব্যি মধ্য লন্ডনের ব্যস্ত রাস্তায় ঘুরে বে়ড়াচ্ছে। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা গুজরাতি ভাষায় একটি ক্যাপশন দিয়েছেন। বাংলায় যার অর্থ হল, ‘‘ইংল্যান্ডেও একটি অটো এসেছে। এটি মাহিন্দ্রার। এটি আমাদের।’’ তিনি পোস্টে এ-ও লিখেছেন, এক সংগ্রাহক অটোটি ব্রিটেনে আনিয়েছেন। ভারতীয় শহরের প্রায় সর্বত্র বিচরণকারী তিন চাকার যানটিকে বিদেশের রাস্তায় চলতে দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। বেশির ভাগ নেটাগরিক এটিকে ‘বিপরীত উপনিবেশবাদ’ বলে রসিকতা করেছেন।

ভিডিয়োটি অসংখ্য বার দেখা হয়েছে নেটমাধ্যমে। বেশ কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী এই ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ নিয়ে রসিকতা করেছেন। এক জন আবার শিল্পপতিকে এই সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, “পরের বার যখন লন্ডনে যাবেন, নিজের অটোয় চড়ে ভাল করে চারিদিকে ঘুরে আসবেন!!”

London Auto Mahindra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy