Advertisement
E-Paper

অপচয় নয়! জল খেয়ে কল বন্ধ করে বেআক্কেলেদের শিক্ষা দিল শাখামৃগ, ভিডিয়ো দেখে প্রশংসার ঝড় নেটপাড়ায়

পথেঘাটে প্রায়ই দেখা যায় খোলা রয়েছে জলের কল। জল পড়ে যাচ্ছে সেটি থেকে, কারও ভ্রুক্ষেপও নেই। সেই সব মানুষজনকেই যেন শিক্ষা দিল একটি বাঁদর। জল খেয়ে দায়িত্ব নিয়ে কল বন্ধও করল সেটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৬:৫৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কথায় বলে, বাঁদরামি। তবে শুধু দুষ্টুমিই নয়। কখনও-সখনও বেশ বুদ্ধিমানের মতো আচরণ করে থাকে এই প্রাণীটি। মানুষের আচার-আচরণ নকল করে থাকে। আবার অনেক সময় কিছু বললে কথা শুনে সেইমতো কাজও করে। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তা দেখে বিস্ময়ের সীমা নেই সমাজমাধ্যম ব্যবহারকারীদের।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা মিলেছে একটি বাড়ির দৃশ্য। ক্যামেরায় ধরা পড়েছে একটি ওয়াশিং মেশিন। আর তার পাশে একটি বেসিন। সেই বেসিন থেকেই জল খেতে দেখা গিয়েছে একটি বাঁদরকে। জল খাওয়া শেষ হলে ওয়াশিং মেশিনটির উপর চড়ে বসতে দেখা যায় সেটিকে। স্বভাবসুলভ চঞ্চলতায় এ দিক-ও দিক দেখতে থাকে।

ভিডিয়োয় এ মহিলাকণ্ঠকে বলতে শোনা যায়, “ভাই, কলটা তো বন্ধ করে দাও। জল পড়ে যাচ্ছে।” এর পরই ঘটে এক আশ্চর্য কাণ্ড। সে অনুরোধ শুনেই কল বন্ধ করে দেয় বাঁদরটি। আবার ওই মহিলাকণ্ঠ শোনা যায়। ঘটনাটি দেখে তাঁর গলায়ও বিস্ময়ের সুর। কাউকে ডেকে পুরো ঘটনাটি বর্ণনা করেন তিনি, এমনটাই মনে হয়েছে। ভিডিয়োর শেষে বাঁদরটিকে চলে যেতে দেখা যায়।

‘কমেডি_অ্যাডাল্টজ়_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি হাজার হাজার বার দেখা হয়েছে। ঘটনা দেখে হতবাক হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের। অবোলা প্রাণীটিকে আদর জানিয়েছেন তাঁরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এই হল সচেতন নাগরিকের মতো কাজ। জল অপচয় করতে নেই তা বোঝে অবোলা প্রাণীটিও।” আর এক জন লিখেছেন, “আমাদের পূর্বসূরিই বটে! বাঁদরটিকে দেখে শেখা উচিত আমাদের।”

monkey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy