বহু মানুষই শ্রমজীবী মানুষদের কষ্টকে সহানুভূতির চোখে দেখেন না। তাঁদের প্রতি ন্যূনতম সহযোগিতার হাতও বাড়িয়ে দেন না। কেটে খাওয়া মানুষদের সুবিধা-অসুবিধাকে ধর্তব্যের মধ্যেই নেন না তাঁরা। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে বিপুল পরিমাণ ইট মাথায় উঠতে দেখা গিয়েছে এক শ্রমিককে।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই শ্রমিক যে বহুতলটিতে উঠছিলেন সেটিতে চারটি অত্যাধুনিক লিফ্ট। কিন্তু তাঁর কোনওটিতেই পা রাখারও অনুমতি নেই দরিদ্র ওই ব্যক্তির। ২০ কেজি ইট মাথায় বইতে হয়েছে তাঁকে। এক-দু’তলাও নয়। উঠতে হয়েছে ২২তলা।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে সিঁড়ি ভেঙে উঠতে দেখা গিয়েছে ওই শ্রমিককে। ভিডিয়োয় এক ব্যক্তিকে পুরো বিষয়টির বর্ণনা দিতে দেখা যায়। ক্যামেরায় ধরা পড়ে সেখানে বসে আছেন এক নিরাপত্তারক্ষী। বিল্ডিংটিও খানিকটা দেখা যায়। ওই কর্মীকে ২২তলা পর্যন্তই উঠতে হত, না কি উপরে আরও কয়েক তলা বাকি ছিল, সে সম্পর্কে জানা যায়নি। ঘটনাটি কোন এলাকার তা-ও বলা হয়নি ভিডিয়োটিতে।
আরও পড়ুন:
‘সোশ্যালকীড়া.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এমন নিয়ম যাঁরা তৈরি করেছেন, সেই সব হৃদয়হীন মানুষকে ধিক্কারও জানানো হয়েছে। নানা রকম মন্তব্য করেছেন তাঁরা। এই অমানবিকতার বিরুদ্ধে সরব হয়েছেন প্রায় সকলেই। যিনি ভিডিয়োটি করছিলেন, তিনি কেন কোনও রকম পদক্ষেপ করেননি, সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।