Advertisement
E-Paper

মন্দিরে মহিলা পুলিশকে সপাটে চড় বিজেপি বিধায়কের কন্যার! ভিডিয়ো ছড়াতেই মেয়ের হয়ে ক্ষমা চাইলেন বাবা

গত ১২ অগস্ট শ্রীরঙ্গপত্তনার আরতি উক্কাড়া মন্দিরে ভীম অমাবস্যা উৎসব চলাকালীন এই ঘটনাটি ঘটে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিয়ে বিবাদের জেরেই এই ঝামেলার সূত্রপাত হয়। তুমাকুরুর বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্য মন্দিরে কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টর সবিতা বি পাটিলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৫:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মন্দিরে পুজো দেওয়ার সময় বাগ্‌বিতণ্ডা। মেজাজ হারিয়ে কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিকের গালে সপাটে চড় কষালেন কর্নাটকের বিজেপি বিধায়কের কন্যা। পাল্টা হাত তোলেন মহিলা পুলিশকর্মীও। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কর্নাটকের মান্ডিয়া জেলার একটি মন্দিরের ঘটনা। কর্নাটক পুলিশের সাব-ইন্সপেক্টর এবং বিধায়কের মেয়ের সেই হাতাহাতির ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দিরে কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টরের সঙ্গে তর্ক জুড়েছেন বিধায়কের মেয়ে। উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে, পুলিশ আধিকারিককে চড় মেরে বসেন ওই তরুণী। এই ঘটনার ঠিক আগে ফোনে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ অগস্ট শ্রীরঙ্গপত্তনার আরতি উক্কাড়া মন্দিরে ভীম অমাবস্যা উৎসব চলাকালীন এই ঘটনাটি ঘটে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিয়ে বিবাদের জেরেই এই বিবাদের সূত্রপাত হয়। তুমাকুরুর বিধায়ক বি সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্য মন্দিরে কর্তব্যরত পুলিশ সাব-ইন্সপেক্টর সবিতা বি পাটিলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

অভিযোগ, মন্দিরে পৌঁছেই গর্ভগৃহে অবিলম্বে প্রবেশ করতে চেয়েছিলেন ঐশ্বর্য। বাধা দেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। পুলিশকর্মীর অভিযোগ, বিধায়কের কন্যা তাঁকে মৌখিক ভাবে গালিগালাজ করেন, চড় মারেন এবং সরকারি কর্তব্য পালনে বাধা দেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, চড় মারতেই পাল্টা হাত চালান ওই মহিলা পুলিশও। ঘটনার পর কায়াথানাহাল্লি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন মান্ডিয়া মহিলা পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর সবিতা। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিধায়ক বি সুরেশ গৌড়াও মেয়ের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন যে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে গালিগালাজ করেছিলেন। এমনকি এ-ও অভিযোগ উঠেছে যে বিধায়কের মেয়ের পাল্টা অভিযোগ গ্রহণ করেনি পুলিশ।

Karnataka Brawl

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy