Advertisement
E-Paper

ভেসে গিয়েছে রাস্তা, বহুতলে আছড়ে পড়ছে ঢেউ! বিধ্বংসী ‘রেচেলে’ তছনছ ক্যাসিনো-শহর, ভিডিয়ো ভাইরাল

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলীয় শহর এনসেনাডার বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েছেন উদ্ধারকারীরা। সেখানে বন্যার জেরে ভেসে গিয়েছে যানবাহন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। শক্তিশালী হারিকেনের পরবর্তী ক্রান্তীয় ঝড় ‘রেচেলের’ প্রভাবে এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২১

ছবি: সমাজমাধ্যম থেকে গৃহীত।

শক্তিশালী হারিকেনের দাপটে বিধ্বস্ত আমেরিকার নেভাদা। আঁচ পড়েছে লাস ভেগাসেও। হারিকেন পরবর্তী ক্রান্তীয় ঝড় ‘রেচেলের’ প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে প্লাবিত শহর। ইতিমধ্যেই জলবন্দি ক্যাসিনো শহরের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভয় ধরানো সেই সব ভিডিয়োয় ধরা পড়েছে প্রকৃতির রুদ্ররূপ। যেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক্সে (সাবেক টুইটার) ‘অ্যাকিউওয়েদার’ নামের হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ভাসছে ভেগাসের একের পর এক রাস্তা। সমুদ্রতটের বহুতলগুলিতে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। ‘দ্য লিঙ্ক’ ভবনের ভিতর দিয়ে জল গড়িয়ে পড়ছে পার্কিং লটে এবং সেখান থেকে ‘দ্য স্ফিয়ার’ পর্যন্ত ছড়িয়ে পড়ছে।

রেচেলের প্রভাবে সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ায় দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রেচেলের কারণে লাস ভেগাস স্ট্রিপের কাছাকাছি এলাকায় আকস্মিক বন্যাও দেখা দেয়। জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রেচেল শক্তি কমিয়ে উত্তর দিকে অগ্রসর হয়। এর ফলে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, নেভাদা (লাস ভেগাস) এবং ইউটাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং তার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ক্যালিফোর্নিয়ার লং বিচ এবং নিউপোর্ট বিচে জোয়ারের কারণে সমুদ্র তীরবর্তী বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

Las Vegas Flash flood Tropical Storm Waterlogged

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy