Advertisement
E-Paper

দিচ্ছিলেন মৃত্যুর ব্যাখ্যা, আচমকাই মাথায় ভেঙে পড়ল ক্রুশবিদ্ধ খ্রিস্টমূর্তি! লাইভ ক্যামেরার সামনেই মৃত্যু পাদ্রির

দাবি করা হচ্ছে, মৃত্যুর প্রাক্‌মুহূর্তে মৃত্যু সংক্রান্ত বিষয়েই কথা বলছিলেন তিনি। এক বিবরণ অনুযায়ী তাঁর শেষ কথাগুলি ছিল, “প্রিয় ভাই ও বোনেরা, আজ এখানে উপস্থিত আমরা সবাই একদিন মারা যাব।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৬:০১
Priest Killed in Live Stream

ছবি: সমাজমাধ্যম থেকে গৃহীত

গির্জায় তখন চলছিল প্রার্থনা সভার অনলাইন সম্প্রচার। পরিচালনা করছিলেন পাদ্রি প্যাট্রিসিয়ো আলফ্রেদো সানচেজ মোলিনারি। শোনা যাচ্ছে, তিনি কথা বলছিলেন মৃত্যু নিয়েই। সেই সময় লাইভ ক্যামেরা চলতে চলতেই আচমকা ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটি ভেঙে পড়ে পাদ্রির মাথার উপর। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে ইকুয়েডরের গির্জার সেই হাড়হিম করা দৃশ্য। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই পাদ্রি। মৃত্যু হয় তাঁর!

খবর, শনিবার দক্ষিণ ইকুয়েডরের গুয়াকিল শহরের পেরপেতুয়ো সোকোরো গির্জায় মৃত্যুবরণ করেছেন পাদ্রি প্যাট্রিসিয়ো আলফ্রেদো সানচেজ। ভাইরাল হওয়া ভিডিয়োয় ধরা পড়েছে সেই ভয়ানক দৃশ্য। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানচেজ যখন প্রার্থনা সভাটি পরিচালনা করছিলেন, তখন তাঁর ঠিক পিছনে বেদির উপর রাখা একটি বড় কাঠের ক্রুশবিদ্ধ যিশুমূর্তি ভেঙে সরাসরি তাঁর মাথায় পড়ে। উপাসক মণ্ডলী থেকে চিৎকার শোনা যায় এবং সকলে তাঁর দিকে ছুটে যান।

রবিবার, গুয়াকিলের আর্চবিশপ কার্ডিনাল লুইস ক্যাব্রেরার নেতৃত্বে গির্জায় সানচেজের নামে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিবৃতিতে বলা হয়েছে, “সারা বিশ্ব থেকে আসা সকল সমবেদনা এবং প্যাট্রিসিয়ো সানচেজের আত্মার চিরশান্তির উদ্দেশ্যে আপনাদের প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ।”

ক্যাথলিক চার্চের তরফে গত রবিবার ফাদার আলফ্রেদোর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সমাজমাধ্যমে আবেগঘন পোস্টে লেখা হয়েছে, “আমাদের প্রিয় ফাদার প্যাট্রিসিয়ো আলফ্রেদো সানচেজ মোলিনারি ঈশ্বরের কাছে চলে গিয়েছেন। প্রভু তাঁকে অনন্ত শান্তি প্রদান করুন এবং তাঁর আলো যেন সর্বদা তাঁকে ঘিরে রাখে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। আমেন।”

Priest Crucifixion Church Viral News

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy