Advertisement
E-Paper

বিকট শব্দ করে আগুন ট্রান্সফর্মারে, ধোঁয়ায় ঢাকল চারপাশ, বরাতজোরে বাঁচল কিশোরী, বিস্ফোরণের ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

বেঙ্গালুরুর বাগালুর মেন রোডে অ্যামাজ়ন অফিসের বাইরে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ। দুর্ঘটনায় পথচারীদের মধ্যে দু’জন আহত হয়েছেন। ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৩:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বেঙ্গালুরুতে অ্যামাজ়ন অফিসের বাইরে ফুটপাথের পাশে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ। উত্তর-পূর্ব বেঙ্গালুরুর বাগালুর মেন রোডে ওই দুর্ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন বলে খবর। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ট্রান্সফর্মারটিতে। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ব্যস্ত রাস্তায় এমন দুর্ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‘দ্যতত্ত্ব’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শেয়ার করা ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

খবর, দিন দুই আগে সকাল ১০টা নাগাদ বাগালুর ক্রসের কাছে এবং ইয়েলাহাঙ্কা ওল্ড টাউন থানা এলাকায় অ্যামাজ়ন অফিসের ৩ নম্বর গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই আচমকা বিস্ফোরণের ফলে ওই এলাকার যাত্রী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় রাস্তায় কিছু স্কুলপড়ুয়াও ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী মহম্মদ আফরোজ়। বিস্ফোরণের কারণে পড়ে গিয়ে তাঁর হাত ঝলসে যায়। তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুর ১টার দিকে ছেড়ে দেওয়া হয়। আরও একজন পথচারী সামান্য আহত হন এবং তাঁকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় পাশ দিয়েই হেঁটে যাওয়া এক কিশোরী অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী অরুণ গোপাল সেইসময় গাড়ি চালিয়ে তাঁর সন্তানদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি ড্যাশবোর্ড ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

ঘটনায় রাস্তায় বসানো এমন ট্রান্সফর্মারের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। ঘনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Transformer Bengaluru Road Accident Fire Incident Blast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy