Advertisement
E-Paper

বদলানোর সময় ফেটে গেল লরির চাকা, ধুলোর চাদরে ঢাকল চারপাশ! বিস্ফোরণে মৃত্যু চালকের, ভাইরাল ভিডিয়ো

লরির চাকা বদলানোর মুহূর্তে ঘটে গেল বিপদ। ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে গেল টায়ার। চারদিক ঢেকে গেল ধূসর ধোঁয়ার চাদরে। ধোঁয়া কাটতেই চোখে পড়ল ভয়ঙ্কর দৃশ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪১
truck

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে কয়লাবোঝাই লরি দাঁড় করিয়ে সেটির টায়ার বদলাচ্ছিলেন চালক। সঙ্গে ছিলেন লরিতে থাকা আরও দুই তরুণ। মুহূর্তের মধ্যে ঘটে গেল বিপদ। ফেটে গেল টায়ারটি। চারদিক ঢেকে গেল ধুলোর চাদরে। ধোঁয়া কাটতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিঙ্গরৌলী জেলার বোরগাঁও থানার অন্তর্গত এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছোয় পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে। চালকের মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, টায়ারে বায়ুর চাপ বেশি হয়ে যাওয়ার কারণে সেটি ফেটে যায়। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে কয়লাবোঝাই লরি। তিন তরুণ মিলে সেটির টায়ার বদলাচ্ছেন। লাগানো হয়েছে নতুন টায়ার। কিন্তু সেটি থেকে অনর্গল ধোঁয়া বেরিয়ে চলেছে। তরুণেরা বুঝতে পারলেন যে কিছু ভুল হচ্ছে। সেই কারণে তাঁর একটা লোহার দণ্ড দিয়ে চাকাটি খোঁচাতে শুরু করলেন যাতে সেটি থেকে অতিরিক্ত হাওয়া বেরিয়ে যায়। প্রথমে টায়ারটি থেকে তীব্র ভাবে হাওয়া বেরোনো শুরু হয়। তার পর সেটি বিকট আওয়াজে ফেটে যায়। চারপাশ ঢেকে যায় ধোঁয়ার চাদরে। বেশ কিছু ক্ষণ পর চাদরটি ধীরে ধীরে পাতলা হল। দেখা গেল স্থানীয়দের ভিড়। তরুণদের হাত-পা ছড়িয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল। তাঁদের পরনে থাকা পোশাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। স্থানীয়েরা জীবিত দুই তরুণকে রাস্তা থেকে তোলার চেষ্টা করলেন। কিন্তু ওঠার ক্ষমতা ছিল না তাঁদের। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘উজ্জ্বলডোভাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে আতঙ্কিত। আহত তরুণদের দ্রুত আরোগ্যর প্রার্থনা করেছে নেটপাড়া।

Viral Video Madhya Pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy