Advertisement
E-Paper

খেতে বসে চর্মরোগে ঢাকা পায়ের তলা চুলকে চললেন তরুণী! পরক্ষণে সেই হাত দিয়েই করলেন বমনোদ্রেককারী কাণ্ড

পরিবারের সকলের সঙ্গে বসে গল্প করছেন এক তরুণী। সামনে রাখা রয়েছে হরেক রকমের খাবার। কিন্তু খাবারে মন নেই তরুণীর। চর্মরোগের চোটে পায়ের তলা সাদা হয়ে গিয়েছে সেই তরুণীর। তাঁর মনও সে দিকেই পড়ে রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৩:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রমোদতরণীতে করে বিদেশ ঘুরতে যাওয়া এক মহিলার পায়ের তলায় দেখা গেল চর্মরোগ। খাবার টেবিলে বসে খাবারের চেয়ে বেশি পায়ের তলা চুলকোতে ব্যস্ত থাকলেন তিনি। তার পর সেই হাত দিয়েই খাবার খেলেন তরুণী। বমনোদ্রেককারী সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিলাসবহুল জাহাজের ডাইনিং হলে মানুষের ঢল। গোল টেবিলের চারপাশে বসে রয়েছেন যাত্রীরা। পরিবারের সকলের সঙ্গে বসে গল্প করছেন এক তরুণী। সামনে রাখা রয়েছে হরেক রকমের খাবার। কিন্তু খাবারে মন নেই তাঁর। চর্মরোগের চোটে পায়ের তলা সাদা হয়ে গিয়েছে সেই তরুণীর। তাঁর মনও সে দিকেই পড়ে রয়েছে। খাবার টেবিলে বসে ডান হাত দিয়েই পা চুলকে চলেছেন তরুণী। চর্মরোগের ফলে সাদা হয়ে যাওয়া চামড়া খুঁটেও চলেছেন তিনি, যা নজর কাড়ল ডাইনিং হলে থাকা অন্য যাত্রীদের। কিন্তু এর পরেই দেখা গেল এক অভাবনীয় নোংরা দৃশ্য। যে হাত দিয়ে এত ক্ষণ ধরে পা চুলকোচ্ছিলেন, সেই হাত দিয়েই এ বার খাবার খাওয়া শুরু করলেন তিনি। হাত ধোয়ার প্রয়োজনও মনে করলেন না। এখানেই শেষ নয়। এর পর টেবিল থেকে কাঁটাচামচ তুলে সেটা দিয়েও পা চুলকোলেন তরুণী। গা গুলিয়ে ওঠা সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জেনুইন_ইনসাইট১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণীর নিন্দা করেছেন নেটাগরিকেরা।

Viral Video Viral Story Cruise Skin Problem

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy