অধিকাংশ মানুষের কাছেই রাতের ঘুম অত্যন্ত প্রিয়। আমাদের স্বাস্থ্যের জন্যও তা জরুরি। দিনশেষে ক্লান্তির পর রাতে ঠিকমতো ঘুম হওয়া জরুরি। কিন্তু সেই সময় যদি গায়ে কোনও ভয়াল সরীসৃপ উঠে ঘুরে বেড়ায় তা হলে কেমন লাগবে? তেমনটাই হল এক তরুণের সঙ্গে। গভীর ঘুমে ব্যাঘাত ঘটাল বিষধর সাপ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে রয়েছেন তরুণ। গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। সেই সময় ঘরে ঢুকল এক বিষাক্ত সাপ। গিয়ে উঠল তরুণের বিছানায়। তার পর ঘুমন্ত তরুণের পা বেয়ে ওঠা শুরু করল সরীসৃপটি। পা বেয়ে উঠে গিয়ে পৌঁছোল তরুণের হাতের কাছে। হাতে সাপের শীতল স্পর্শ পেয়ে ঘুম ভাঙল তরুণের। চোখ মেলেই দেখতে পেলেন যে তাঁর গায়ে সাপ উঠেছে। তড়িঘড়ি চিলচিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়লেন তরুণ। তরুণের পা ঝাড়ার চোটে সাপটি ছিটকে বিছানা থেকে মেঝেতে পড়ে গেল। সাপটিকে দেখে মনে হল তরুণের কাণ্ডে সেটিও ভয় পেয়ে গিয়েছে। সাপটি ঘরের অন্য দিকে চলে গেল। তরুণও বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘রাজা_রাম০৮১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি নেটাগরিকদের মনে ভীতির উদ্রেক ঘটিয়েছে।