Advertisement
E-Paper

কুক্কুট বনাম কুকুর! খাবারে ভাগ বসানোর ভুলে সারমেয়কে ‘শিক্ষা’ দিল মোরগ, করল পাড়াছাড়া!

মোরগ নিজের খাবার কুকুরের সঙ্গে ভাগ করে নিতে নারাজ। তবে কুকুরও হার মানার পাত্র নয়। চারপেয়েও মোরগের খাবার খেয়েই ছাড়বে। তা ঘিরে উভয়ের মধ্যে বেধে গেল খণ্ডযুদ্ধ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১০:২৯
rooster and dog

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খাবার খাচ্ছিল মোরগ। এক কুকুরেরও সেটির খাবারে ভাগ বসানোর শখ জাগল। কিন্তু মোরগ নিজের খাবার কুকুরের সঙ্গে ভাগ করে নিতে নারাজ। তবে কুকুরও হার মানার পাত্র নয়। চারপেয়েও মোরগের খাবার খেয়েই ছাড়বে। তা ঘিরে উভয়ের মধ্যে বেধে গেল খণ্ডযুদ্ধ। জিতল কে? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে খাবার খাচ্ছে মোরগ। মোরগকে খাবার খেতে দেখে এগিয়ে গেল এক কুকুর। মোরগের খাবারে ভাগ বসাতে এগিয়ে গেল সেটি। প্রথমে মোরগটি তা মেনেও নিল। কিন্তু কুকুরটি সেটির কাছে ঘেঁষতেই হল বিপদ। মোরগটি বেজায় চটে গেল। সেটির দিকে তেড়ে গেল। কুকুরটিও মোরগের দিকে তেড়ে এল। দু’জনের মধ্যে বেধে গেল ঝামেলা। মোরগটি উড়ে গিয়ে কুকুরের মুখে ডানা দিয়ে মারতে লাগল। ঠোঁট দিয়ে খোঁচাও মারল। কুকুরটি একটু গুটিয়ে গেল। সেই সুযোগে মোরগ ডানা তুলে কুকুরকে তাড়া করতে লাগল। বেচারা সারমেয় মোরগের তাড়া খেয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মিস্টার_পীযূষ_ধাবনে’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় এক লক্ষ ১৭ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কুকুরের কাণ্ড দেখে হেসে কুটিপাটি নেটপাড়া।

Viral Video Funny Video animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy