১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই কারণে সে দেশ জুড়ে সাজো সাজো রব। হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যরাত থেকেই শুরু হয়েছে স্বাধীনতার উদ্যাপন। কিন্তু এই দিনেও ঝামেলায় জড়ালেন প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দারা। স্বাধীনতা উদ্যাপনের অনুষ্ঠানে দেখা গেল বিশৃঙ্খলা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি পাকিস্তানের ঠিক কোন অংশে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সবুজ আলোর রোশনাইতে সেজে উঠেছে পাকিস্তানের রাস্তাঘাট। মধ্যরাতে স্বাধীনতা উদ্যাপনে ভিড় করেছেন দেশবাসীরা। কিন্তু হঠাৎই আনন্দ বদলে যায় বচসায়। ভিড় ভাগ হয়ে গেল দুই ভিন্ন দলে। দু’দলের মধ্যে লাগল ঝামেলা। এক দল অপরকে ছুড়ল জলের বোতল। অপর প্রান্ত থেকে উড়ে এল ইট। এ ভাবেই ঝামেলা চলতে থাকল। স্বাধীনতার অনুষ্ঠানে সৃষ্টি হল বিশৃঙ্খলা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘এসু_সিনওয়ারি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যেই প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। প্রায় ২২ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অদ্ভুত স্বাধীনতা উদ্যাপনের ভিডিয়ো দেখে মজাও পেয়েছেন নেটাগরিকেরা।