Advertisement
E-Paper

বইয়ের বদলে হাতে কোদাল, সরকারি স্কুলে মাটি কোপানোর কাজ করছে নাবালকেরা! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাটোপে থাকায় সন্তানের নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তা অভিভাবকদের মাথা দাগ কাটে না। কিন্তু সেই বিদ্যালয়েই দেখা গেল এক অন্য চিত্র। হাতে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে নাবালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৪:৫১
kids

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মা-বাবারা নিশ্চিন্ত হন। ভাবেন সন্তানেরা সেখানে অনেক কিছু শিখছে। শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাটোপে থাকায় সন্তানের নিরাপত্তা নিয়েও বিশেষ চিন্তা অভিভাবকদের মাথা দাগ কাটে না। কিন্তু সেই বিদ্যালয়েই দেখা গেল এক অন্য চিত্র। হাতে কোদাল নিয়ে মাটি কোপাচ্ছে নাবালক। কেউ আবার মাটিপূর্ণ গামলা স্কুলের বিল্ডিঙের ভিতর নিয়ে যাচ্ছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার রামপুর বাঘেলান ব্লকের তিয়নধারা নম্বর ১ সরকারি স্কুলে। ভিডিয়োটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়া। জেলার শিক্ষা আধিকারিক সালোনি শর্মার নজরে পড়েছে ভিডিয়োটি। তিনি তৎক্ষণাৎ সেই ব্লকের শিক্ষা আধিকারিককে ঘটনাটি নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। স্কুলে বাচ্চাদের হাতে কে বা কারা কোদাল তুলে মাটি কোপানোর কাজ করতে বললেন সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সত্যিটা সামনে এলে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গামলায় মাটি তুলে স্কুলের ভিতর নিয়ে যাচ্ছে দু’জন নাবালক। মাটিপূর্ণ গামলার ভার এতটাই বেশি যে এক জনের পক্ষে তা টানা সম্ভব হচ্ছে না। ফলত দু’জন মিলে একটি গামলা ধরে স্কুলের ভিতর নিয়ে যাচ্ছে। তারা সরতেই কোদাল হাতে এগিয়ে গেল অপর নাবালক। ছোট্ট হাতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে সে। দেখে বোঝাই যাচ্ছে যে মাটি কোপানোর মতো অত জোর নাবালকের শরীরে নেই। সে ক্লান্ত হয়ে পড়েছে। কোদাল মাটিতে ফেলে নাবালক মাথা নীচু করে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকল। তার পর পুনরায় কোদাল তুলে মাটি কোপাতে শুরু করল নাবালক। ভিডিয়োয় বলতে শোনা গেল যে স্কুলের ভিতর বসে শিক্ষক নাকি তাদের এই কাজের নজর রাখছেন। তবে ভিডিয়োয় তেমন কিছু দেখতে পাওয়া যায়নি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দীপেশজার্নো’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ঘটনাটির তদন্তের দাবি তুলেছেন অধিকাংশ নেটাগরিক। বাচ্চাদের এই ভিডিয়ো নেটপাড়ায় ক্ষোভের উদ্রেক ঘটিয়েছে।

Viral Video Madhya Prdesh Government School Child Labour Block Education Officer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy