Advertisement
E-Paper

শুনানিতে না গিয়ে বান্ধবীর ফ্ল্যাটে স্বামী, হাজির হলেন স্ত্রী! দুই তরুণীর তর্কাতর্কি বদলাল ধুন্ধুমার লড়াইয়ে, ভাইরাল ভিডিয়ো

স্বামীকে পাওয়া গেল এক অন্য তরুণীর ফ্ল্যাটে। উক্ত তরুণীর সঙ্গে তরুণের স্ত্রীর বচসা বেধে গেল। ক্রমে সেই বচসা বদলাল হাতাহাতিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১৪:৫৫
brawl

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আইনি ঝামেলায় স্বামী-স্ত্রী। আদালতে শুনানি থাকলেও পৌঁছোলেন না স্বামী। খুঁজতে এলেন স্ত্রী। স্বামীকে পাওয়া গেল এক অন্য তরুণীর ফ্ল্যাটে। উক্ত তরুণীর সঙ্গে তরুণের স্ত্রীর বচসা বেধে গেল। ক্রমে সেই বচসা বদলাল হাতাহাতিতে। ধুন্ধুমার লড়াইয়ের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে নয়ডার এক নামী আবাসনে। দম্পতির মধ্যে বহু দিন ধরেই ঝামেলা চলছিল, যা আইনি পথে বাঁক নেয়। তরুণ এবং তরুণী তার পর থেকে আলাদাই থাকতেন। শুক্রবার, ৭ অগস্ট এজলাসে শুনানি ছিল। তরুণী পৌঁছোলেও, তাঁর স্বামী সেই দিন শুনানিতে যাননি। সন্দেহের বশে তরুণী নয়ডার সেই আবাসনে স্বামীকে খুঁজতে যান। সেখানে এক মহিলার ফ্ল্যাটে খোঁজ মেলে স্বামীর। সেখান থেকেই শুরু হয় ঝামেলা।

দু’পক্ষই পুলিশের দ্বারস্থ হন। জিজ্ঞাসাবাদের সময় তরুণ এবং সেই তরুণী পুলিশকে জানান যে তাঁরা ভাল বন্ধু। তরুণী নাকি তাঁর ফ্ল্যাট খালি করছিলেন। তাই সাহায্যের জন্য তরুণকে ডেকে পাঠান। তরুণের স্ত্রী এ ব্যাপারে কী বলেছে তা যদিও প্রতিবেদন থেকে জানতে পারা যায়নি। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই পুলিশের কাছে এলেও কেউই কারও নামে অভিযোগ দায়ের করেননি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্ল্যাটের ভিতর দুই তরুণীর মধ্যে তর্কাতর্কি চলছে। পাশে তরুণ দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। রাগ সামলাতে না পেরে তরুণের স্ত্রী স্বামীর বান্ধবীর গালে ঠাস করে একটা চড় মেরে দিলেন। শুরু হল ‘যুদ্ধ’। একে অপরের জামা ধরে মারতে লাগলেন। তরুণ এক হাতে ফোন ধরে রেখে অপর হাত দিয়ে স্ত্রীকে আটকানোর চেষ্টা করলেন। কিন্তু পারলেন না। দুই তরুণী একে অপরের চুল টেনে লড়াই করে চললেন। তরুণ লড়াই আটকানোর চেষ্টা করা থামালেন না। বান্ধবী তখন তাঁকে তাঁদের পাশ থেকে সরে যেতে বললেন। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রমেশ তিওয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দু’হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। একদল নেটাগরিক তরুণকে ‘বেচারা’ বলে সম্বোধন করেছেন। তেমনই বহু নেটাগরিকই তরুণকেই ঝামেলার মূল বলে দাবি করছেন।

Viral Video Noida Brawl

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy