Advertisement
E-Paper

প্রাণ বাজি রেখে রেলসেতু রঙিন করল তরুণদল, ‘সরকারি সম্পত্তির ক্ষতি’ নিয়ে সরব নেটপাড়া! প্রতিক্রিয়া রেলেরও

রংভর্তি বোতল পকেটে ভরে প্রাণ হাতে নিয়ে সেতুর নীচে পৌঁছোলেন তিন তরুণ। নদীর উপর থাকা সেতুতে ঝুলে ঝুলে সেটির নীচে গেলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৫:৪৩
men

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেলব্রিজে রংবেরঙের ছবি আঁকার আকাঙ্ক্ষা। রংভর্তি বোতল পকেটে ভরে প্রাণ হাতে নিয়ে সেতুর নীচে পৌঁছোলেন তিন তরুণ। নদীর উপর থাকা সেতুতে ঝুলে ঝুলে সেটির নীচে গেলেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভায়ান্দার ক্রিক রেলব্রিজে। ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে হইচই শুরু হয়েছে। নেটাগরিকেরা তরুণদের এই কাণ্ডে ক্ষুদ্ধ। বহু নেটাগরিক ভারতীয় রেলকে পদক্ষেপ করতে বলেছেন। রেলওয়ে সেবার নজরে এসেছে ভিডিয়োটি। সেখান থেকে পোস্ট করে অভিযোগকারীদের ইনবক্সে মেসেজ করে নিজেদের মোবাইল নম্বর ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে রেল থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরই সঙ্গে ভারতীয় রেলের নিজস্ব পোর্টালে গিয়ে যাবতীয় অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলসেতুর উপর দাঁড়িয়ে তিন তরুণ। তাঁদের মধ্যে দু’জন সেতুতে থাকা চৌকো ঢাকনা খুলে নীচে গেলেন। তার পর সেতুর নীচের অংশের রেলিঙে ঝুলে ঝুলে তাঁদের পছন্দসই জায়গায় চলে গেলেন তরুণদল। এর পর স্প্রে রঙের বোতল বার করে সেতুর দেওয়াল জুড়ে আঁকিবুঁকি করে চললেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভারতীয় ট্রেনস্পটার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩৪ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি নেটাগরিকের মনে ক্রোধ সৃষ্টি করেছেন। অনেকেই তরুণদের এই কাণ্ডকে সরকারি সম্পত্তির ক্ষতি বলে দাবি করছেন।

Viral Video Maharashtra Indian Railway wall graffiti rail bridge

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy