Advertisement
E-Paper

দুই কলেজছাত্রীর চুলোচুলি! একে অপরকে মাটিতে ফেলে চলল ‘ভীমসেনী কুস্তি’! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজের প্রবেশপথে কথা বলছেন দুই তরুণী। তাঁদের কথোপকথন ধীরে ধীরে তর্কের রূপ নেয়। হঠাৎ এক তরুণী অন্য জনের উপর হাত তোলেন। এর পর শুরু হয় মারামারি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৬
Video claims brawl between two women outside college

ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে প্রায়ই এমন সব ভিডিয়ো প্রকাশ্যে আসে, যা দেখে হাসি চেপে রাখা কঠিন হয়ে পড়ে। কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে হাস্যরসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হন। আবার কখনও কখনও পরিস্থিতি এমন হয় যে চাইলেও হাসি চাপা যায় না। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে তেমনই এক দৃশ্য প্রকাশ্যে এসেছে, যেখানে দুই তরুণীকে কলেজ চত্বরে একে অপরের সঙ্গে রীতিমতো চুলোচুলি এবং ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে পৌঁছায় যে, আশেপাশের লোকজনও তাঁদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তাও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজ চত্বরে কথা বলছেন দুই তরুণী। তাঁদের কথোপকথন ধীরে ধীরে তর্কের রূপ নেয়। হঠাৎ এক তরুণী অন্য জনের উপর হাত তোলেন। এর পর শুরু হয় মারামারি। দুই তরুণীই নিজেদের রক্ষার পাশাপাশি একে অপরকে আক্রমণ করতে থাকেন। কখনও তাঁদের একে অপরের চুল ধরে টানতে, আবার কখনও একে অপরকে চড় মারতে দেখা যায়। এই মারামারি দেখে কলেজের নিরাপত্তাকর্মীরা ছুটে এলেও দু’জনকে আলাদা করতে ব্যর্থ হন তাঁরা। পুরো ঘটনাটি কেবল একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর পর একে অপরকে ঠেলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান তাঁরা। এক জন অন্য জনকে ডব্লিউডব্লিউই কায়দায় ‘পিন ডাউন’ করলে তিনিও পাল্টা প্রতিপক্ষের চুলের মুঠি ধরে মারধর করেন। ভিড় জমে যায় সেই মারপিট দেখতে। অনেকে ভিড়ের মধ্যে থেকে ‘যুদ্ধরত’ দুই তরুণীকে ইন্ধনও জোগাতে থাকেন। অনেক চেষ্টা পর দু’জনকে আলাদা করা সম্ভব হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও দুই তরুণীর মধ্যে কেন ঝামেলা বেঁধেছিল, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডল ‘ঘর কা কলেশ’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে মন্তব্য করেছেন, ‘‘এদের দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। যেন ডব্লিউডব্লিউই-র ম্যাচ।’’

Viral Video Brawl Fight College

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy