পাকিস্তানে পানীয় জলের সমস্যা নতুন কিছু নয়। যত দিন যাচ্ছে, সেই সমস্যা যেন আরও বৃদ্ধি পাচ্ছে। এখন পাকিস্তানের জওয়ানদেরও খাবার জল নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেল। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি পাকিস্তানের আসমান মানজা এলাকায় আসমান মানজা ব্রিগেডের সদর দফতরের কাছে ঘটেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জলসঙ্কটের কারণে সরকারের তরফে প্রতি দিন ট্যাঙ্কারে করে সেই অঞ্চলের সেনাদের জল পাঠানো হয়। সেই জল কে আগে নেবেন তা নিয়েই বিভিন্ন পদের জওয়ানদের মধ্যে শুরু হয় বচসা। তা ক্রমে হাতহাতিতে পরিণত হয়। পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিস গ্রুপের আধিকারিকেরা-সহ, ফ্রন্টিয়ার কোর এবং গোয়েন্দা সংস্থার সদস্যেরাও ঝামেলায় জড়িয়ে পড়েন। উর্দিধারী জওয়ানদেরও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। প্রায় ২২ জন সেনা এ ঘটনায় আহত হয়েছেন বলে জানতে পারা গিয়েছে। যদিও পাকিস্তানের সেনাবিভাগ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি পেশ করেনি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানে জওয়ানদের মধ্যে যুদ্ধ। সকলেই সকলকে মেরে চলেছেন। কে কোন দলে তা ঠাহর করা যাচ্ছে না। চড়, লাথি, ঘুষির স্রোত বইছে। অনেকে ধারে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছেন। কিন্তু সাহস করে থামাতে এগোচ্ছেন না কেউ। জল ঘিরে সংঘর্ষের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সিংহ৩১৯১৯’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যে দেশে সেনারাই জল পাচ্ছেন না, সেখানে সাধারণ মানুষদের কী ভোগান্তিই না পোহাতে হচ্ছে!’’