লোকাল ট্রেনে যাতায়াত করা সহজ বিষয় নয়। মানুষের ভিড়ে বসার জায়গা পাওয়া তো দূরের ব্যাপার, দাঁড়ানোর জায়গা পাওয়াও কষ্টের হয়ে পড়ে। তার মাঝে সহযাত্রীদের সঙ্গে ঝামেলা লাগা কোনও নতুন বিষয় নয়। অনেক সময় সেই ঝামেলা মারামারি পর্যন্তও গড়িয়ে যায়। তেমনটাই হতে দেখা গেল মুম্বইয়ের লোকাল ট্রেনে। লোকে ঠাসা কামরায় হাতাহাতি লেগে গেল দুই তরুণের মধ্যে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসাঠাসি লোকাল ট্রেনের কামরা। বসার জায়গার মাঝে দাঁড়ানো দুই তরুণের মধ্যে শুরু হল যুদ্ধ। একে অপরকে ধরে মারতে লাগলেন তাঁরা। বেগনি শার্ট পরা তরুণকে একের পর এক ঘুষি মেরে চললেন সবুজ রঙের শার্ট পরা তরুণ। বেগনি শার্টের তরুণ আরও রেগে গেলেন। তিনি সবুজ শার্টের তরুণকে ট্রেনের গায়ে চেপে ধরে মারতে লাগলেন। সহযাত্রীরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে আর চুপ থাকতে পারলেন না। ঝামেলা থামানোর সিদ্ধান্ত নিলেন। লড়াইয়ের মাঝেই এক ব্যক্তি এগিয়ে এসে বেগনি রঙের শার্ট পরা তরুণের হাত ধরে টেনে তাঁকে সেখান থেকে বার করে দিলেন। সবুজ শার্টের তরুণ এগিয়ে এলেন বেগনি জামার তরুণকে মারতে। সহযাত্রীরা হাত বাড়িয়ে তাঁকে আটকে দিলেন। সেখান থেকে বেরোতে দিলেন না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নাভাওয়ানজেনিউজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ঝামেলা লাগার কারণ জানতে চেয়েছেন।