Advertisement
E-Paper

শৌচাগারে ১০ ফুটের অজগর! ভয়ঙ্কর দৈত্যকে দেখে ঘুম উড়ল পরিবারের, চলল কঠিন উদ্ধারকাজ, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোহগাঁওয়ে। স্থানীয় একটি বাড়ির শৌচাগারের ভেতর দেখা মেলে ১০ ফুট লম্বা একটি অজগরের, যা বাড়ির সদস্যদের হতবাক করে দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫
Video shows 10 feet python enters bathroom in Madhya Pradesh home, rescued later

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘরে ঢুকে পড়েছে ১০ ফুটের দৈত্য! শৌচাগারের ভিতর হিংস্র অজগরকে দেখে ঘুম উড়ল মধ্যপ্রদেশের এক পরিবারের। এর পর চলল কঠিন উদ্ধারকাজ। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোহগাঁওয়ে। স্থানীয় একটি বাড়ির শৌচাগারের ভেতর দেখা মেলে ১০ ফুট লম্বা একটি অজগরের, যা বাড়ির সদস্যদের হতবাক করে দেয়। পরিবারের এক সদস্য শৌচাগারে যাওয়ার সময় অজগরটির উপস্থিতি প্রথম টের পান। দ্রুত শৌচাগারের দরজা বন্ধ করে দেন তিনি। সাহায্যের জন্য স্থানীয় সাপ উদ্ধারকারী প্রবীণ তিওয়ারিকে খবর দেয় পরিবারটি।

জানা গিয়েছে, এর পরেই ওই বাড়িতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন প্রবীণ। অজগরটির আকার এবং শৌচাগারের সঙ্কীর্ণ জায়গার কথা বিবেচনা করে, সাপটি যাতে কোনও ভাবে ভয় না পায়, সে দিকে খেয়াল রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছিল তাঁকে। অনেক চেষ্টার পর প্রবীণ সফল ভাবে অজগরটিকে নিরাপদে শৌচাগার থেকে বাইরে বার করে আনতে সক্ষম হন। স্বস্তি ফেরে পরিবারটির।

সাপ উদ্ধারের ওই ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘বিস্তার নিউজ়’ নামের স্থানীয় একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Python Madhya Prdesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy