Advertisement
E-Paper

নকল পিস্তল দেখিয়ে হার ছিনতাইয়ের চেষ্টা! দৌড়ে এসে দুষ্কৃতীদের ছক ভেস্তে দিলেন ‘সিংহ’, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে অজমেঢ়ের সিভিল লাইন্স এলাকায় বাইকআরোহী দুই ব্যক্তি এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের স্ত্রীর হার ছিনতাইয়ের চেষ্টা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭
Video shows a brave man saves couple when miscreants try to snatch chain from them in Ajmer

ছবি: এক্স থেকে নেওয়া।

রাতের বেলা স্কুটি চড়ে যাচ্ছিলেন বৃদ্ধ দম্পতি। হঠাৎ পিছন থেকে বাইকে করে হানা দেয় দুই দুষ্কৃতী। চলন্ত বাইক থেকে বৃদ্ধার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করে তারা। কিন্তু লাভ হয়নি। হঠাৎ দেবদূতের মতো এসে দম্পতিকে রক্ষা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের অজমেঢ়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে অজমেঢ়ের সিভিল লাইন্স এলাকায় বাইক আরোহী দুই ব্যক্তি এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের স্ত্রীর হার ছিনতাইয়ের চেষ্টা করেন। অবসরপ্রাপ্ত চিকিৎসক মহেন্দ্র জৈন এবং তাঁর স্ত্রী তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুচিত্রা জৈন স্কুটি চড়ে বাড়ি ফিরছিলেন। তখনই ওই দুই ব্যক্তি একটি বাইকে করে এসে সুচিত্রার গলা থেকে হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ছিনতাইয়ের চেষ্টার সময় বাইকের ভারসাম্য হারিয়ে পড়ে যান তাঁরা। উল্টে যায় দম্পতির স্কুটিও। এর পরেই অভিযুক্তেরা একটি নকল পিস্তল নিয়ে বৃদ্ধাকে ভয় দেখান এবং তাঁর হার ছিনিয়ে নেন। চিৎকার করে ওঠেন বৃদ্ধা, যা আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এর পরেই ঘটনাস্থলে দৌড়ে আসেন এক সাহসী যুবক। ছিনতাইকারীদের মুখোমুখি হন তিনি। এক জনকে বাইক থেকে ফেলে দেন। তবে ওই অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হন। এর পর ওই যুবক বৃদ্ধ দম্পতিকে সাহায্য করতে এগিয়ে যান। তখন আরও অনেকে জড়ো হয়ে দ্বিতীয় ছিনতাইকারীকে ধরে ফেলেন। পুরো ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে সিভিল লাইন্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনের খোঁজ করছে।

ঘটনার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘কন্টেন্টকিকমি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Ajmer Chain Snatching

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy