বলা হয় মানুষ প্রয়োজনে একে অপরকে ছেড়ে চলে যায়, কিন্তু প্রাণীদের আনুগত্য এবং বন্ধুত্বের কোনও সীমা-পরিসীমা নেই। প্রাণীদের নিঃস্বার্থ বন্ধুত্ব এবং আনুগত্যের এক বিস্ময়কর ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে, যা দেখে যে কেউই হতবাক হতে বাধ্য। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, কুকুর ধরার দলের এক সদস্য একটি কুকুরকে জালে বন্দি করেছেন। তখন কাছেই ছিল তার বন্ধু অন্য একটি কুকুর। সঙ্গীর জীবন বাঁচাতে যাঁরা কুকুরটিকে ধরছিলেন, তাঁদের এক সদস্যের উপর বিদ্যুৎগতিতে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে সেটি। বন্ধু বিপদে পড়ায় নিজের জীবনের তোয়াক্কা না করেই ওই ব্যক্তির পায়ে কামড় বসানোর চেষ্টা করে। লাফিয়ে সরে যান তিনি। এই আকস্মিক আক্রমণে কুকুর ধরার পুরো দলটিই হতভম্ব হয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফানি.সুধা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘একেই বলে প্রকৃত বন্ধুত্ব, যে বন্ধু বিপদের সময় কখনওই সঙ্গীকে ছেড়ে যায় না।’’ অন্য এক জন আবার রসিকতা করে বলেছেন, ‘‘মানুষের উচিত এই কুকুরটির কাছ থেকে বন্ধুত্ব করা শেখা।’’