Advertisement
E-Paper

বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন প্রৌঢ়, উড়ন্ত বিমানেই জড়িয়ে ধরলেন তরুণীকে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানে চড়ছেন যাত্রীরা। দরজা দিয়ে একে একে ভিতরে ঢুকছেন। এক পাশে দাঁড়িয়ে রয়েছেন এক বিমানসেবিকা। এমন সময় এক প্রৌঢ় এ দিক-ও দিক দেখতে দেখতে বিমানে উঠছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৯
Video shows a man surprise to see her flight attendant daughter in plane

ছবি: ইনস্টাগ্রাম।

বিমানে উঠেছিলেন প্রৌঢ়! এক বিমানসেবিকার দিকে ভাল করে তাকাতেই হতভম্ব হয়ে গেলেন তিনি। তার পর জড়িয়ে ধরলেন আনন্দে। কারণ, ওই বিমানসেবিকা যে তাঁরই কন্যা। মন ভাল করা সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানে চড়ছেন যাত্রীরা। দরজা দিয়ে একে একে ভিতরে ঢুকছেন। এক পাশে দাঁড়িয়ে রয়েছেন এক বিমানসেবিকা। এমন সময় এক প্রৌঢ় এ দিক-ও দিক দেখতে দেখতে বিমানে উঠছিলেন। তবে বিমানসেবিকার দিকে চোখ পড়তেই তাজ্জব হয়ে যান তিনি। অবাক হয়ে তাকিয়ে থাকেন। এর পর হাসি ফোটে তাঁর মুখে। আবেগপ্রবণও হয়ে পড়েন। বিমানসেবিকা প্রৌঢ়কে প্রণাম করলে তিনি তাঁকে জড়িয়েও ধরেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, প্রৌঢ় এবং বিমানসেবিকা সম্পর্কে বাবা-মেয়ে। ওই বিমানসেবিকার নাম শ্বেতা পাণ্ডে। কন্যা যে ওই বিমানে দায়িত্বে আছেন তা জানতেন না শ্বেতার বাবা। আর সে কারণেই তিনি অবাক হয়ে গিয়েছিলেন। ওই দিন শ্বেতার বাবার জন্মদিন ছিল বলেও ভিডিয়ো থেকে জানা গিয়েছে।

ভাইরাাল ভিডিয়োটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করেছেন খোদ শ্বেতা। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ভাল ভাল মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘প্রৌঢ়ের চোখেমুখে গর্বের ছাপ স্পষ্ট।’’ এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘এর চেয়ে মিষ্টি চমক আর কিছু হতে পারে না। ওই বিমানসেবিকার বাবার প্রতিক্রিয়া দেখে আমার মুখেও হাসি ফুটে উঠল।’’

Viral Video flight

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy