Advertisement
E-Paper

হড়পা বানে বাইক-সহ ভেসে যাচ্ছিলেন যুবক! গাড়ি থেকে ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় হঠাত্‍‌ জলের স্রোত বেড়ে গেলে ঘটনাটি ঘটে। বাইক নিয়ে রাস্তার জলে আটকা পড়েন এক যুবক। জলের স্রোতে কোনও রকমে বাইক নিয়ে টিকে থাকার চেষ্টা করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪২
Video shows newlywed woman saved a man stuck in flash flood in Himachal Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

নেপালের পর হিমাচলপ্রদেশের চম্বায় হড়পা বান! বন্যার জলে আটকা পড়া বাইক আরোহী যুবকের প্রাণরক্ষা করলেন এক নববিবাহিতা তরুণী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ওই যুবকের দিকে ওড়না বাড়িয়ে দিয়ে তাঁকে প্রবল স্রোত থেকে টেনে তুললেন তরুণী। বাইকআরোহী যুবকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল নববধূর পরিবারও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় হঠাত্‍‌ জলের স্রোত বেড়ে গেলে ঘটনাটি ঘটে। বাইক নিয়ে রাস্তার জলে আটকা পড়েন এক যুবক। জলের স্রোতে কোনও রকমে বাইক নিয়ে টিকে থাকার চেষ্টা করেন তিনি। তবে তখনই গাড়ি নিয়ে সেই জায়গা পৌঁছোয় এক পরিবার। গাড়িতে এক নববধূও ছিলেন। যুবককে বাঁচাতে নিজের ওড়না তাঁর দিকে ছুড়ে দেন তিনি। নববধূ তরুণী এবং তাঁর পরিবারের ওই যুবককে উদ্ধারের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর দিয়ে বয়ে চলা প্রবল স্রোতের বিপরীতে বাইক আরোহী নিজেকে সামলানোর চেষ্টা করছেন। ঠিক সেই সময় একটি পরিবার গাড়ি নিয়ে ওই এলাকায় পৌঁছোয়। গাড়ির যাত্রীরা বিপদে পড়া বাইক আরোহীকে দেখতে পান এবং সাহায্যের জন্য অবিলম্বে গাড়ি থামান। গাড়ি থেকে এক তরুণ নেমে বাইকআরোহীর দিকে এগিয়ে যান। কিন্তু চারপাশে জলের তীব্র স্রোত থাকায় তাঁর কাছে পৌঁছোনো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে আসেন এক নববিবাহিতা। তিনি তাঁর ওড়নাটি খুলে বাইক আরোহীর দিকে বাড়িয়ে দেন, যাতে তিনি সেটি ধরে নিজেকে সামলাতে পারেন। বাইক আরোহী যুবক ওড়নাটি শক্ত করে ধরেন এবং সেটির সাহায্যে নিজেকে স্থির রেখে গাড়ির দিকে এগিয়ে আসেন। গাড়ি থেকে সাহায্যের জন্য নামা তরুণও তাঁকে সহায়তা করেন এবং দু’জনে মিলে বাইক আরোহীকে বিপজ্জনক স্রোত থেকে টেনে তুলতে সক্ষম হন। পুরো উদ্ধারকাজটি ক্যামেরাবন্দি করা হয়।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘দ্য মডার্ন হিমাচল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার নববধূ ও তাঁর পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

হিমাচলপ্রদেশের চম্বায় হড়পা বানে কোডলা-উরাই সড়কে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই সড়কের একাংশে যান চলাচল এখনও ব্যাহত। পাহাড়ের একটি বড় অংশ ধসে রাস্তার উপর পড়ে যায়। যদিও ভূমিধসের নীচে কোনও যানবাহন বা ব্যক্তি আটকা পড়েনি বলে খবর। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই অঞ্চলে অবিরাম বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি এখনও রয়েছে।

Viral Video Flash flood himachal pradesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy