Advertisement
E-Paper

বিমানে চড়েন না, তার পরেও প্রতিদিন কার্যত উড়ে উড়ে অফিসে যান যুবক! কী ভাবে? ভাইরাল ভিডিয়োয় হইচই

আমেরিকার ওই যুবকের নাম জ্যাকব হাটজলার। বিমানবন্দরে ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার’ হিসেবে কাজ করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন জ্যাকব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১১:১৬
Video shows American man fly himself to office everyday

ছবি: ইনস্টাগ্রাম।

হেঁটে, গণপরিবহণে বা ব্যক্তিগত গাড়িতে নয়, বদলে প্রতি দিন উড়ে উড়ে অফিস যান এক যুবক! না, তার জন্য বিমান ভাড়া করেন না তিনি। তা হলে কী ভাবে এমনটা সম্ভব? আমেরিকার এক যুবক কর্মস্থলে যাতায়াতের জন্য এক অভিনব উপায় খুঁজে বের করেছেন। যানজট এড়াতে প্যারামোটর চালিয়ে আকাশপথে অফিসে যান তিনি। গাড়ির স্টিয়ারিং ধরে যানজটের ঝামেলায় পড়ার পরিবর্তে, তিনি নিজের বাড়ির বাইরে থেকেই উড়ান শুরু করে এবং আকাশপথে উড়ে গিয়ে সরাসরি কর্মস্থলে পৌঁছন।

আমেরিকার ওই যুবকের নাম জ্যাকব হাটজলার। কাকতালীয় ভাবে বিমানবন্দরে ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার’ হিসেবে কাজ করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন জ্যাকব। সেখানে দেখা গিয়েছে তিনি কী ভাবে প্যারামোটর চালিয়ে কর্মস্থলে যাচ্ছেন। ভিডিয়োতে তাঁর প্রাত্যহিক যাতায়াতের এই ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আকাশপথে উড়ে যান তিনি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে প্যারামোটর চালানোর সরঞ্জাম পরে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন জ্যাকব। বাইরে এসে তিনি প্যারাসুট মেলে ধরেন রাস্তায়। তার পর তা ঠিকঠাক ভাবে প্যারামোটরে আটকে নিয়ে উড়ান শুরুর প্রস্তুতি নেন। সব কিছু গুছিয়ে নেওয়ার পর কিছুটা দৌড়ে গতি বাড়িয়ে মাটি থেকে আকাশে উড়ান শুরু করতে দেখা যায় জ্যাকবকে। ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যায় আকাশপথে যাত্রার সময় তিনি দক্ষতার সঙ্গে প্যারামোটরটি নিয়ন্ত্রণ করছেন। এক পর্যায়ে তাঁকে বেশ আরামদায়ক ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। দেখে মনে হচ্ছিল, এই অদ্ভুত যাতায়াত ব্যবস্থাটি আসলে বেশ আরামদায়ক। আকাশপথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর জ্যাকব বিমানবন্দরের কাছাকাছি পৌঁছোন এবং প্যারামোটরটি নিরাপদে মাটিতে নামিয়ে আনেন। শেষ হয় তাঁর কর্মস্থলে যাওয়ার যাত্রা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি শেয়ার করার সময় ক্যাপশনে জ্যাকব তাঁর এই ব্যতিক্রমী রুটিন সম্পর্কে লিখেছেন, “এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে আমি কী ভাবে প্যারামোটর চালিয়ে কর্মস্থলে যাই, তা এখানে দেখুন।” ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। নেটাগরিকদের অনেকেই প্যারামোটরে চাপার ইচ্ছা প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘জ্বালানির দাম যে ভাবে বাড়ছে, তাতে যাতায়াতের এমন উপায় বেশ আকর্ষণীয়।’’

Viral Video Parachute america

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy