Advertisement
E-Paper

রাস্তার ধারে খোলা নর্দমা, হাঁটতে হাঁটতে পড়েই গেল বালক! দৌড়ে এসে প্রাণ বাঁচালেন ‘বীর’ যুবক, প্রকাশ্য ভিডিয়ো

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে খোলা নর্দমায় পড়ে যায় এক বালক। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, সে নিজেকে সামলানোর কোনও সুযোগই পায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৯:২৬
Video shows boy from Haryana’s Panipat fall in open drain, man saves his life

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তার ধারে খোলা নর্দমা! হাঁটতে হাঁটতে পড়ে গেল ৮ বছর বয়সি এক বালক। ডুবেই যাচ্ছিল সে। শেষমেশ অবশ্য সেখানে উপস্থিত এক যুবকের দ্রুত পদক্ষেপে প্রাণ বাঁচে তার। ঘটনাটি হরিয়ানার পানিপতের। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সিসিটিভি ফুটেজে ধরা পড়া রোমহর্ষক সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে খোলা নর্দমায় পড়ে যায় এক বালক। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, সে নিজেকে সামলানোর কোনও সুযোগই পায়নি। ডুবে যাচ্ছিল নর্দমায়। কাছেই ছিলেন এক যুবক। বালককে নর্দমায় পড়ে যেতে দেখে দৌড়ে যান তিনি। নর্দমা থেকে টেনে তোলেন ওই বালককে। ফলে একটি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে জানা গিয়েছে, বালককে উদ্ধার করা গেলেও রাস্তার বেহাল দশা নিয়ে উদ্বেগ কমেনি। নর্দমার একটি অংশ এখনও খোলা এবং রাস্তার বিভিন্ন জায়গা কাদা-মাটিতে ঢাকা, যা ওই পথ দিয়ে যাতায়াত করা লোকজনের জন্য ঝুঁকি বাড়িয়ে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ওই রাস্তায় এমন দুর্ঘটনা এটিই প্রথম নয়। মাত্র এক মাস আগেই একই জায়গায় এক মহিলা খোলা নর্দমায় পড়ে গিয়েছিলেন। অনেক কষ্টে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

সাম্প্রতিক ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘কান্ট এক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। আবার যুবকের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Haryana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy