Advertisement
E-Paper

ফিনিশ লাইনের ৫০০ মিটার আগে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, দৌড়োতে দৌড়োতেই মৃত্যু তরুণী নেটপ্রভাবীর

গত ১১ অক্টোবর ‘২০২৬ সোল রেস’-এ হাফ-ম্যারাথন শেষ করার মাত্র কয়েকশো মিটার আগে অসুস্থ হয়ে পড়ে যান ইউ। ২১ কিলোমিটার দৌড়ের ২০.৬ কিলোমিটার পেরিয়ে জ্ঞান হারান তিনি। মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৩:৫০
South Korean woman running influencer dies after collapsing before 500 metres from finish line

ছবি: সংগৃহীত।

মর্মান্তিক! ফিনিশ লাইনের ৫০০ মিটার আগে জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিপাবলিক অফ কোরিয়া (দক্ষিণ কোরিয়া)-র ২৫ বছর বয়সি রানিং ইনফ্লুয়েন্সার বা নেটপ্রভাবী দৌড়বিদের। ওই নেটপ্রভাবী দৌড়বিদের নাম ইউ জি-ওন। গবেষক হিসেবেও কাজ করতেন।

জানা গিয়েছে, গত ১১ অক্টোবর ‘২০২৬ সোল রেস’-এ হাফ-ম্যারাথন শেষ করার মাত্র কয়েকশো মিটার আগে অসুস্থ হয়ে পড়ে যান ইউ। ২১ কিলোমিটার দৌড়ের ২০.৬ কিলোমিটার পেরিয়ে জ্ঞান হারান তিনি। মৃত্যু হয় তাঁর। ২৫ বছর বয়সি ইউ প্রতিযোগিতামূলক দৌড় এবং উন্নত সেমিকন্ডাক্টর গবেষণার জন্য পরিচিত ছিলেন।

সংবাদমাধ্যম ‘রেজোনেট ভয়েসেস’-এর তথ্য অনুযায়ী, ইউ রেসিং ট্র্যাকে পড়ে যাওয়ার পর জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও তাঁরা তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করেননি। সোল রেস আয়োজক কমিটি সোমবার অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইউয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মর্মান্তিক এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আয়োজক কমিটি তাদের বিবৃতিতে বলেছে, “১১ অক্টোবর সকাল ৮টা ৪৯ মিনিটে জরুরি পরিস্থিতি তৈরি হয়। হাফ-ম্যারাথনে এক জন অংশগ্রহণকারী ২০.৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছে অসুস্থ হয়ে পড়ে যান। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চিকিৎসার জন্য ১১৯ অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তাঁর।”

South Korea Death Marathon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy