Advertisement
E-Paper

ডুবে যাচ্ছে খুদে কন্যা, খেয়ালই করলেন না আনন্দে মেতে থাকা মা-বাবা! ভাইরাল ভিডিয়োয় সমালোচনার ঝড়

সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর পরিবারের সঙ্গে সুইমিং পুলে আনন্দ করছেন। তাঁর শিশুকন্যাও তাঁর সঙ্গেই রয়েছে। জলে খেলা করছে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫৯
Video shows woman having fun in the swimming pool and her daughter started drowning

ছবি: এক্স থেকে নেওয়া।

গরমে শান্তি পেতে অনেকেই ওয়াটার পার্ক বা সুইমিং পুলে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু কখনও কখনও জলে আনন্দ ও আরামের মুহূর্তগুলিই বড় কোনও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো তারই জ্বলন্ত প্রমাণ। এক মহিলা সুইমিং পুলে আনন্দ করতে এতটাই মগ্ন ছিলেন যে, পাশে খেলতে থাকা তাঁর খুদে সন্তান জলে ডুবতে শুরু করলেও তিনি তা টেরই পাননি! সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর পরিবারের সঙ্গে সুইমিং পুলে আনন্দ করছেন। তাঁর শিশুকন্যাও তাঁর সঙ্গেই রয়েছে। সুইমিং পুলের মধ্যেই একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে খেলা করছে সে। কিন্তু পরমুহূর্তেই বাচ্চাটি পা পিছলে গভীর জলে পড়ে যায় এবং ডুবতে শুরু করে। চোখের পলকেই সে জলের নীচে তলিয়ে যায়। কিন্তু ওই তরুণীর সে দিকে নজরই পড়েনি। তবে সামনেই সাঁতার কাটছিলেন তরুণীর স্বামী। সন্তানকে ডুবতে দেখে চিৎকার করেন তিনি। সম্বিৎ ফেরে তরুণীর। বিষয়টি বুঝতে পেরে সন্তানকে বাঁচাতে এগিয়ে যান তিনি। হাবুডুবু খেতে থাকা কন্যাকে টেনে তোলেন জল থেকে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ওই তরুণী মায়ের সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন মা? এটা চরম অসতর্কতা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বাচ্চাদের সুইমিং পুলে নিয়ে যাওয়ার দরকার কী ছিল?’’

Viral Video swimming pool Child Drown

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy