Advertisement
E-Paper

তিন জনকে গাড়িচাপা দিয়ে ‘বাবা সামলে নেবে’ বলা তরুণ ২২০ কিমি বেগে গাড়ি চালিয়েছেন! প্রকাশ্যে ভিডিয়ো

একটি ভিডিয়োয় সুহেলের মাকে বলতে দেখা শোনা গিয়েছে, তিনি ছেলেকে কেন বিলাসবহুল মিনি কুপারটি কিনে দিয়েছিলেন। মালয়ালম ভাষায় করা ওই ভিডিয়োয় তিনি ছেলের ইচ্ছাপূরণ করতে পেরে পরিবারের আনন্দের কথা তুলে ধরেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১১:২৭
Old video shows Kerala teen who kills 3 with Mini Cooper, driving at 220 kmph

ছবি: এক্স থেকে নেওয়া।

কোচির কাছে দ্রুতগতির মিনি কুপার চালিয়ে তিন তরুণ-তরুণীর মৃত্যুর ঘটনার এক দিন পর প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিয়ো। পুরনো সেই ভিডিয়োয় অভিযুক্ত তরুণ সুহেল সজীবকে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে দেখা গিয়েছে। অন্য একটি ভিডিয়োয় আবার সুহেলের মাকে বলতে শোনা গিয়েছে, কী ভাবে তিনি জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে ওই বিলাসবহুল গাড়িটি কিনে দিয়েছিলেন। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শনিবার গভীর রাতে ১৯ বছরের তরুণ সুহেল ওই মিনি কুপারটি চালাচ্ছিলেন। কেরলমের নেদুম্বাসেরির কাছে কোচি বিমানবন্দরগামী রাস্তায় একটি বাঁক ঘোরার সময় ওই গাড়িটি একটি স্কুটিতে ধাক্কা মারে। স্কুটি চালাচ্ছিলেন এজ়াজ নামে এক যুবক। সঙ্গে ছিলেন গোপিকা এবং দেবিকা নামে দুই তরুণী। তিন জনেরই বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। নিকটবর্তী একটি বেসরকারি সংস্থার তাঁরা কর্মরত ছিলেন। রাতের ডিউটি চলাকালীন চা খেতে বেরিয়েছিলেন। আচমকা পিছন দিক থেকে মিনি কুপার ওই স্কুটিতে ধাক্কা মারে। তিন জনেই ছিটকে রাস্তায় পড়েন। তাঁদের স্কুটিটি গাড়ির সঙ্গে লেগে প্রায় ১০০ মিটার পর্যন্ত হিঁচড়ে গিয়েছিল। তার পরে গাড়ি থামান সুহেল। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবিকা ও গোপিকার। এজ়াজকে হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। গ্রেফতার করা হয় সুহেলকে। পুলিশ সুহেলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে।

এর মধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে সুহেল সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর ভিডিয়ো। একটি ভিডিয়োয় সুহেলের মাকে বলতে দেখা শোনা গিয়েছে, তিনি ছেলেকে কেন বিলাসবহুল মিনি কুপারটি কিনে দিয়েছিলেন। মালয়ালম ভাষায় করা ওই ভিডিয়োয় তিনি ছেলের ইচ্ছাপূরণ করতে পেরে পরিবারের আনন্দের কথা তুলে ধরেন। জানান, ডিসেম্বরে নিজের জন্মদিনের সময় গাড়িটি কেনার কথা ভেবেছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি ছেলেকে গাড়িটি উপহার দিতে পেরেছেন। পাশাপাশি পুলিশ এমন কিছু ভিডিয়োও পেয়েছে যেখানে দাবি করা হয়েছে, এর আগে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিতেও গাড়ি চালায়িছেন অভিযুক্ত তরুণ।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘দীপু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর পুলিশের কাছে সুহেলের করা মন্তব্যের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জনমানসে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনার পর তিনি নাকি প্রশ্ন করেছিলেন, ‘‘রাস্তা কিসের জন্য? গাড়ি চালানোর জন্যই তো, তাই না?’’ এ ছাড়া তাঁর বাবা বিষয়টি সামলে নেবেন বলেও মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সুহেলের ওই মন্তব্য প্রাণঘাতী দুর্ঘটনাটি নিয়ে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে সাধারণের মধ্যে।

কেরলমের আবগারি মন্ত্রী এম লিজু সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেই সব পানশালার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যেগুলি দুর্ঘটনার আগে সুহেলকে মদ পরিবেশন করেছিল বলে অভিযোগ। পুলিশের ধারণা, সংঘর্ষের আগে ওই তরুণ একাধিক পানশালায় গিয়ে মদ্যপান করেছিলেন। কেরলমে মদ্যপানের আইনি বয়স ২৩ বছর। অর্থাৎ ১৯ বছর বয়সি কাউকে মদ পরিবেশন করা বেআইনি।

Viral Video Keralam Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy