Advertisement
E-Paper

রাস্তা পার হচ্ছিল বুনো হাতির দল, বিশালদেহীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালেন বনকর্মীরা! বাগডোগরার ভিডিয়ো ভাইরাল

ভিডিয়োয় দেখা গিয়েছে, বুনো হাতিগুলি যখন রাস্তা পার হচ্ছিল, তখন কার্শিয়াং বন দফতরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৮:৩৬
Video shows forest staff keep vehicles at bay as wild elephants crosses Bengal highway

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তা পার হচ্ছিল বুনো হাতির পাল। রাস্তায় যানবাহন আটকে তাদের নির্বিঘ্নে পেরোনোর ব্যবস্থা করে দিলেন বনকর্মীরা। ঘটনা দার্জিলিঙের বাগডোগরার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জানা গিয়েছে, বাগডোগরার একটি ব্যস্ত রাস্তা পার হচ্ছিল বুনো হাতির দল। ওই রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় তাদের নিরাপত্তার ব্যবস্থা করল বন দফতর। বনকর্মীরা যানবাহন থামিয়ে হাতিগুলিকে নির্বিঘ্নে রাস্তা পার হতে সহায়তা করেন। রাস্তার দু’ধারে যান চলাচল থামিয়ে দেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব সমাজমাধ্যম এক্সে ওই ঘটনার ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, বুনো হাতিগুলি যখন রাস্তা পার হচ্ছিল, তখন কার্শিয়াং বন দফতরের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে এগিয়ে আসেন। হাতির দলটি যখন সড়ক পার হচ্ছিল, তখন যানবাহনগুলিকে সামনে এগোনো থেকে আটকাতে বনকর্মীরা ব্যারিকেড তৈরি করেন। বিশালদেহী হাতিগুলিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় রাস্তায়। অন্য দিকে বনকর্মীরা সতর্ক ছিলেন যাতে কোনও যানবাহন কাছে গিয়ে হাতিগুলিকে বিরক্ত বা আতঙ্কিত না করে। বন্যপ্রাণী এবং পথচারী, উভয়ের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বনকর্মীদের এই উদ্যোগ সাধারণের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়াও।

বনকর্মীদের ওই প্রচেষ্টার প্রশংসা করে এবং মানুষের পাশাপাশি বন্যপ্রাণীর নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ভিডিয়োটি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, “সহাবস্থানের এক অনন্য নিদর্শন।” ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হাজার হাজার বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Viral Video Elephant bagdogra Wild Elephant Forest Departemnt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy