Advertisement
E-Paper

নেহা-দিপকের সাংবাদিক সম্মেলনে চরম বিশৃঙ্খলা, চেঁচামেচি! উঠল ‘দূর হটো’ স্লোগান, প্রকাশ্যে ভিডিয়ো

দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বক্তব্য রাখছিলেন আইসার সভানেত্রী নেহা এবং সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে। সে সময় হঠাৎই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৯:২৯
Video shows chaos erupts at Abhijeet Dipke and Neha Bora’s press conference

ছবি: এক্স থেকে নেওয়া।

ককরোচ জনতা পার্টি (সেজিপি)-র নেতা অভিজীত দিপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের (আইসা) সভানেত্রী নেহা বোরার যৌথ সাংবাদিক সম্মেলনে বিশৃঙ্খলা, চিৎকার-চেঁচামেচি। তাঁদের দেখে উঠল ‘দূর হটো’ স্লোগানও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বক্তৃতা করছিলেন আইসার সভানেত্রী নেহা এবং সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে। সে সময় হঠাৎই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের একাংশকে বলতে শোনা যায়, ‘‘বন্ধ করো তোমাদের সম্মেলন। দূর হটো।’’ নেহার চোখে-মুখে বিরক্তি ফোটে ওঠে। আসন ছেড়ে উঠে যান তিনি এবং দিপকে। এর মধ্যেই নেহা আয়োজকদের অনুরোধ করেন, যেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বাইরে বার করে দেওয়া হয়। তার পরেও চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ঘটনাচক্রে শুক্রবার দিল্লিতে সিজেপির পূর্বনির্ধারিত প্রতিবাদের ঠিক আগের দিনই এই ঘটনাটি ঘটল।

ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন দিপকে। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।

Viral Video CJP Neha Bora Abhijeet Dipke Delhi Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy