Advertisement
E-Paper

চার্জিং স্টেশনের তারে পা আটকেছে বন্ধুর, গুঁতো মেরে আস্ত যন্ত্রই উপড়ে ফেলল ক্রুদ্ধ গজরাজ! ভাইরাল ভিডিয়ো

ঘটনাটি ৬ অগস্ট সন্ধ্যায় ঘটেছিল। চিনের ইউনানের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল বুনো হাতির একটি দল। সে সময় রাস্তার ধারে থাকা একটি চার্জিং স্টেশনের মোটা তার বা কেবলে পা জড়িয়ে যায় একটি হাতির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৮:৪৭
Video shows an elephant from China’s Yunnan charged at charging station after cable caught around herd member

ছবি: এক্স থেকে নেওয়া।

চার্জিং স্টেশনের কেবলে পা আটকে গিয়েছিল বন্ধুর। কিছুতেই ছাড়াতে পারছিল না। রেগে গিয়ে গুঁতো মেরে সেই চার্জিং স্টেশনটিই উপড়ে ফেলল গজরাজ। ঘটনাটি ঘটেছে চিনের ইউনান প্রদেশে। সেই ঘটনার একটি ভি়ডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ৬ আগস্ট সন্ধ্যায় ঘটেছিল। চিনের ইউনানের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল বুনো হাতির একটি দল। সে সময় রাস্তার ধারে থাকা একটি চার্জিং স্টেশনের মোটা তার বা কেবলে পা জড়িয়ে যায় একটি হাতির। কিছুতেই পা ছাড়াতে পারছিল না সে। এমন সময় সাহায্যে এগিয়ে আসে এক বন্ধু। দলেরই অন্য একটি হাতি যন্ত্রটির দিকে এগিয়ে যায় এবং চার্জিং স্টেশনটিকে ধাক্কা দিয়ে উপড়ে ফেলে। পুরো ঘটনাটি একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বুনো হাতির দলের রাস্তার পাশে থাকা চার্জিং স্টেশনের সঙ্গে মুখোমুখি হওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কুইচেংহাও’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। নাটকীয় ভিডিয়োটি দ্রুতই নজর কেড়েছে নেটপাড়ার। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মন্তব্য করেছেন, ‘‘হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মনে হয় দু’জনে একই পরিবারের সদস্য। মা-সন্তানও হতে পারে। যা ঘটেছে তা হাতিটির রাগের বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে।’’

Viral Video Elephant animal video China

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy