সমাজমাধ্যমে প্রতি দিন নানা প্রাণী এবং সরীসৃপের চমকপ্রদ সব ভিডিয়ো ভাইরাল হয়। তবে এ বার এমন এক ভয়াবহ দৃশ্য অনলাইনে উঠে এসেছে যা হতবাক করেছে নেটাগরিকদের। বাগানের খোলা জায়গায় জীবন-মরণ লড়াই করতে দেখা গিয়েছে একটি সাপ এবং একটি ব্যাঙকে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ব্যাঙটি একটি খুঁটি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলেও ক্ষুধার্ত সাপের শিকারি দৃষ্টি থেকে শেষ পর্যন্ত রেহাই পায়নি সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সবুজ ঘাসে ঢাকা বাগানে একটি ব্যাঙকে ধাওয়া করছে একটি বিশাল সাপ। প্রাণভয়ে ব্যাঙটি দ্রুত লাফিয়ে কাছে থাকা একটি লোহার খুঁটি বেয়ে উঠতে শুরু করে। ব্যাঙটি ভেবেছিল খুঁটি বেয়ে উপরে উঠলে সে নিরাপদ থাকবে এবং সাপ তার নাগাল পাবে না। বেশ উঁচুতে উঠেও গিয়েছিল সে। কিন্তু তার সেই কৌশল বৃথা হয়ে যায়। ব্যাঙের পিছু পিছু সাপও দ্রুত সর সর করে উঠে যায় খুঁটি বেয়ে। মসৃণ খুঁটিতে শরীর পেঁচিয়ে বেশ কিছুটা উপরে উঠে যায় সাপ। খুব অল্প সময়ের মধ্যেই খুঁটির অনেক উঁচুতে থাকা ব্যাঙটির কাছে পৌঁছে যায় এবং তাকে কামড়ে ধরে। এর পর ব্যাঙটিকে খুঁটি থেকে নীচে টেনে নামিয়ে শিকারে পরিণত করে ওই সাপ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এমডব্লিউ১০.০১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। খুঁটি বেয়ে সাপটিকে অনায়াসে উপরে উঠতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি ভেবেছিলাম খুঁটি বেয়ে ব্যাঙটি পালিয়ে যাবে। কিন্তু সাপটি তো ওস্তাদ প্রমাণিত হল।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর। ক্ষুধার্ত অবস্থায় শিকারি যে কোনও সীমা অতিক্রম করতে পারে।’’
আরও পড়ুন:
-
রাস্তায় একলা বাঁদরকে ঘিরে হামলা পথকুকুরদের! ছিঁড়ে-কামড়ে মেরেই ফেলল প্রাণীটিকে, ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক
-
কংসাবতীর তীরে বিশাল দুই দাঁতালের যুদ্ধ! একে অপরকে গুঁতো মেরে, শুঁড় জড়িয়ে চলল লড়াই, ভাইরাল ভিডিয়ো
-
‘৪৬ বছর আগে জয়েন্ট এন্ট্রান্সে বাবার ব্যর্থতাই আমার জীবনের সেরা ঘটনা’! অদ্ভুত দাবি আইআইটি স্নাতকের