Advertisement
E-Paper

রাস্তায় একলা বাঁদরকে ঘিরে হামলা পথকুকুরদের! ছিঁড়ে-কামড়ে মেরেই ফেলল প্রাণীটিকে, ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় আগরার কমলা নগরের একটি আবাসিক এলাকায় একটি বাঁদরকে সম্মিলিত ভাবে আক্রমণ করে একদল পথকুকুর। মৃত্যু হয় বাঁদরটির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৮:০৭
Video Shows Stray Dogs Attack Monkey in Agra, Animal Later Dies

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তার মধ্যে একটি বাঁদরকে আঁচড়ে-কামড়ে মেরে ফেলল পথকুকুরের দল! প্রায় ছিঁড়ে খেল তাকে। অনেক আর্তনাদ করেও রক্ষা পেল না বাঁদরটি। অসহায় ভাবে তাকে মরতে দেখল বাকি বাঁদরেরা। বৃহস্পতিবার আগরার কমলা নগরে নৃশংস ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগও তৈরি হয়েছে ঘটনাটিকে কেন্দ্র করে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় আগরার কমলা নগরের একটি আবাসিক এলাকায় একটি বাঁদরকে সম্মিলিত ভাবে আক্রমণ করে একদল পথকুকুর। মৃত্যু হয় বাঁদরটির। এর পরেই ওই এলাকায় পথকুকুরের সংখ্যা বৃদ্ধি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। জননিরাপত্তা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কমলা নগরের একটি গলিতে ঢুকে পড়া একটি বাঁদরকে হঠাৎই ছ’-সাতটি রাস্তার কুকুর ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো প্রাণীটিকে চারপাশ থেকে আক্রমণ করে। এর ফলে তার পালানোর কোনও সুযোগই ছিল না। বাঁদরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও কুকুরগুলি তার ঘাড়, পা ও শরীরের অন্যান্য অংশে ক্রমাগত কামড়াতে থাকে। আক্রমণ অব্যাহত রাখার পাশাপাশি কুকুরগুলো আহত প্রাণীটিকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায়। এই ঘটনা ঘটার সময় ঘটনাস্থলে বেশ কয়েক জন মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু আক্রমণাত্মক কুকুরগুলোর ভয়ে কেউ বানরটিকে বাঁচাতে এগিয়ে আসেননি। পরিবর্তে কয়েক জন প্রত্যক্ষদর্শী তাঁদের মোবাইল ফোনে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মতে, সম্প্রতি সেখানে পথকুকুরের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। তাঁদের দাবি, কুকুরগুলি প্রায়ই পথচারীদের তাড়া করে। শিশু, বয়স্ক ব্যক্তিরাও ছাড় পান না।

পথকুকুরের দলের বাঁদর শিকারের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে নিশান্ত শর্মা নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Stray Dogs Dog Attack Agra

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy