রাস্তায় দাঁড়িয়ে ছিল এসইউভি। সজোরে এসে গুঁতো মারল বাইসন। বিশাল প্রাণীটির ধাক্কায় ফুটো হয়ে গেল গাড়ির চাকা। আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের সে রকমই একটি ভয় ধরানো ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইয়েলোস্টোন জাতীয় উদ্যান সংলগ্ন রাস্তায় যান চলাচল থমকে যাওয়ার পর একটি বিশাল পুরুষ বাইসন একটি এসইউভি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। টিকটক ব্যবহারকারী টনিয়া নেমস এই নাটকীয় ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে একটি বড় পুরুষ বাইসন। বাইসন হেঁটে যাওয়ার কারণে সারি সারি গাড়ি ধীর গতিতে চলছে। যান চলাচল একপ্রকার থমকে গিয়েছে। ইয়েলোস্টোনে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়, কারণ সেখানে বন্যপ্রাণীদের চলাচল অগ্রাধিকার পায়। গাড়ির চালকেরা যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, তখন একটি এসইউভি কিছুটা এগিয়ে গিয়ে আবার থেমে যায়। ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। কোনও পূর্বসঙ্কেত ছাড়াই বিশাল বাইসনটি তার মাথা নিচু করে গাড়িটির দিকে তেড়ে যায়। প্রাণীটি তার একটি শিং সরাসরি এসইউভিটির সামনের যাত্রীর দিকের টায়ারে বিঁধিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই টায়ারটি ফুটো হয়ে যায়। ক্ষতিগ্রস্ত টায়ার থেকে বাতাস বেরিয়ে যাওয়ার স্পষ্ট শব্দও ধরা পড়ে ভিডিয়োয়। ধাক্কা দেওয়ার পর বাইসনটি আবার শান্ত ভাবে সেখান থেকে চলে যায়। ঘটনাটি দেখে হতবাক হয়ে যান পর্যটকেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও এসইউভির ভেতর কত জন যাত্রী ছিলেন বা কেউ আহত হয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে পুরুষ বাইসনের তাণ্ডবের ঘটনা এই প্রথম নয়। কয়েক দিন আগেই প্রায় ৯০০ কেজি ওজনের একটি বাইসনের আক্রমণের শিকার হন ৬৫ বছর বয়সি এক বৃদ্ধ। বিশাল প্রাণীটি তাঁকে লক্ষ্য করে তেড়ে আসে, ধাক্কা দেয় এবং শূন্যে ছুড়ে ফেলে।
আরও পড়ুন:
-
লোকসভাতেও ‘ভাসতেগুনা হুইয়া’, নব্য তরুণদের জনপ্রিয় ‘স্ল্যাং’ সংসদীয় আলোচনাতেও! কী অর্থ এই অদ্ভুত শব্দবন্ধের?
-
প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ স্ত্রীকে ধরলেন স্বামী, দুই সন্তানের পিতা সেই প্রেমিকের সঙ্গে বিয়েও দিলেন! ভাইরাল ভিডিয়ো
-
ভূমিকম্পের ঠিক আগে হঠাৎ সতর্ক! খুঁটিয়ে মালিকের ঘর পরখ পোষ্যের, কয়েক সেকেন্ডে কেঁপে উঠল বাড়ি, ভাইরাল ভিডিয়ো