দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ মিছিলে ‘সেমসাইড গোল’। একে অপরকে কষিয়ে চড় মারতে দেখা গেল কংগ্রেসের দুই নেত্রীকে। বৃহস্পতিবার ফরিদাবাদে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোটচুরি’র প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস দিল্লি-এনসিআর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বিরোধী জোটের এমনই একটি মিছিল ফরিদাবাদে চলার সময় কংগ্রেসের দুই নেত্রী, পরাগ শর্মা ও গাজনা লাম্বা বিবাদে জড়িয়ে পড়েন বলে খবর। একে অপরকে চড় মারতে শুর করেন। সেই ঘটনার একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, হরিয়ানা মহিলা কংগ্রেসের সভানেত্রী পার্ল চৌধরী এবং কৌশিকের নেতৃত্বে ওল্ড ফরিদাবাদে চণ্ডী ওয়ালি ধর্মশালা থেকে পাঠওয়ারি মন্দির পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন:
First they K!||| the public,
— Indic_Nationalist (@Insane4Nation) October 8, 2026
then they K!||| the policemen,
and now they're fighting among themselves.
This is the state of Congress & COmmunists take a look! pic.twitter.com/sC9SesqjrU
ভিডিয়োয় দেখা গিয়েছে, বল্লভগড় থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পরাগ শর্মা কংগ্রেসের একটি ব্যানার হাতে হাঁটছেন এবং তাঁর পাশেই হাঁটছেন গাজনা লাম্বা। জানা গিয়েছে, লাম্বা যখন শর্মার সামনে যাওয়ার চেষ্টা করেন, তখন থেকেই বিবাদের সূত্রপাত হয় এবং তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর পর লাম্বাকে চড় মারেন শর্মা। লাম্বাও পাল্টা সপাটে চড় কষান সহ-নেত্রীর গালে। দুই নেত্রী একে অপরকে চড় মারতে শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস নেতারা পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন। পরে ওই দুই মহিলা নেত্রী একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বলেও খবর।
আরও পড়ুন:
বিষয়টি নিশ্চিত করে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি ছবি নামানো বা সরিয়ে ফেলাকে কেন্দ্র করে দুই নেত্রীর মধ্যে বিবাদ বাধে। পুলিশকর্তা বলেন, ‘‘দুই নেত্রীর কাছ থেকে পৃথক অভিযোগ পাওয়া গিয়েছে। এক জন গাজনা লাম্বা এবং অন্য জন পরাগ শর্মা। একটি মিছিল চলাকালীন ছবি নামানো নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়, যা পরে মৌখিক হিংসা এবং পরে শারীরিক সংঘর্ষের রূপ নেয়। উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের নিজ নিজ পদ নিয়ে সৃষ্ট সমস্যা থেকেই এই বিবাদের সূত্রপাত। তাঁরা দু’জনেই কংগ্রেসের একটি মিছিলে অংশ নিয়েছিলেন।’’
আরও পড়ুন:
ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে ‘ইন্ডিক_ন্যাশনালিস্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ।