হঠাৎ নিয়ন্ত্রণ হারাল রোবট! এলোপাথাড়ি লাথি চালাল। লাথি মারল মালিককেও। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি হিউম্যানয়েড রোবট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার অপারেটরকেই আক্রমণ করতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলোপাথাড়়ি লাথি মারতে থাকে রোবটটি। আশপাশের লোকজন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন। এর মধ্যে নিজের মালিকের পেটেই সজোরে লাথি মারে রোবটটি। শেষে ভয়ে অনিয়ন্ত্রিত রোবটের কাছ থেকে সকলেই সরে যান। কিন্তু রোবটটি লাথি চালাতেই থাকে। রোবটের আকস্মিক আচরণে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ক্ষণ ধস্তাধস্তির পর রোবটটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। কৃত্রিম মেধা বা এআই এবং রোবট সংক্রান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘আরটি’ নামের এক্স হ্যান্ডল থকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটি এমন আচরণ করেছে, না কি পরীক্ষার সময় কোনও সমস্যা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ভিডিয়োটি এআই এবং হিউম্যানয়েড রোবটের নিরাপত্তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মনে হচ্ছে রোবটটি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এআই নিয়ে ভীতি এখন আর কেবল সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নেই।’’
আরও পড়ুন:
-
স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার, গলায় জুতো পরিয়ে ঘোরাল সঙ্গীরই পরিবার, ভাইরাল ভিডিয়ো
-
ছোট্ট ছাত্রীকে স্কুল পৌঁছোতে সাহায্য, বালকের উদারতা দেখে হৃদয়স্পর্শী সিদ্ধান্ত অটোচালকেরও! ভাইরাল মিষ্টি ভিডিয়ো
-
পর্যায় সারণীর ধাঁধার মোড়কে অদ্ভুত প্রস্তাব ছাত্রের, বুঝতে পেরে লজ্জায় লাল শিক্ষিকা! ভাইরাল ভিডিয়ো