Advertisement
E-Paper

পাহাড়ে স্ত্রীর হাতে হাত বেঁধে ঘুরছেন যুবক, মুখে স্পষ্ট ভয়ের ছাপ! ‘সিয়ার আতঙ্ক’, ভিডিয়ো দেখে বলল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি উপত্যকায় সৌন্দর্য উপভোগ করছেন এক দম্পতি। কিন্তু স্বামীর হাতের দিকে নজর যেতেই হতবাক নেটপাড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১৮:১০
Video shows husband tied his wife\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s hands while hiking in the mountains, internet link to Siya Goyal case

ছবি: এক্স থেকে নেওয়া।

পুণেতে হবু স্বামীকে পাহাড়ের খাদে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সিয়া গোয়লের ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। অনেকের দাবি, ঘটনাটি সারা দেশে পুরুষদের মধ্যে এক ভয়ের আবহ তৈরি করেছে। কেউ কেউ দুর্ঘটনার আশঙ্কায় মধুচন্দ্রিমায় পাহাড় ঘুরতে গিয়ে দেহরক্ষী সঙ্গে নিচ্ছেন, আবার কেউ কেউ স্ত্রীর হাতের সঙ্গে নিজের হাত বেঁধে পাহাড়ে চড়ছেন। উদ্দেশ্য একটাই— মরতে হলে, দু’জনেই মরব। সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় ঘোরার সময় এক স্বামী নিজের হাত স্ত্রীর হাতের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে রেখেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় পাহাড়ি উপত্যকায় সৌন্দর্য উপভোগ করতে দেখা যাচ্ছে এক দম্পতিকে। কিন্তু স্বামীর হাতের দিকে নজর যেতেই হতবাক নেটপাড়া। দেখা গিয়েছে, যুবক স্বামী একটি কাপড়ের টুকরো দিয়ে নিজের হাত স্ত্রীর হাতের সঙ্গে শক্ত করে বেঁধে রেখেছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও বিষয়টি হারিয়ে যাওয়ার ভয় না কি স্ত্রীর ভয়, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি। তবে নেটাগরিকদের একাংশের দাবি, হবু স্বামীকে পাহাড়ের খাদে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সিয়া সারা দেশের পুরুষদের মনে ভয়ের সঞ্চার ঘটিয়েছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মনিপ০’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘ভাই দারুণ বুদ্ধি খাটিয়েছেন। কিছুতেই তিনি একা মরবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্বামীর চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কখন কী ঘটে তা তো আর বলা যায় না।’’

Viral Video Husband-Wife Pune

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy