রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির। অনেক চেষ্টার পর উদ্ধার করা হল ভয়ঙ্কর প্রাণীটিকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পওয়াই এনআইটিআই এলাকায়। রাস্তায় কুমির ঘুরে বেড়ানোর খবর চাউর হতেই দ্রুত পদক্ষেপ করেন পুরসভা কর্তৃপক্ষ। নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করেন কুমিরটিকে। সৌভাগ্যবশত এই উদ্ধার অভিযানের সময় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার কম।
আরও পড়ুন:
ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন সমাজমাধ্যম এক্স-এর এক ব্যবহারকারী পওয়াই এনআইটিআই এলাকার কাছে কুমিরটির একটি ভিডিয়ো আপলোড করেন। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘‘পওয়াই এনআইটিআই এলাকায় কুমির দেখা গিয়েছে!’’ ভিডিয়োটি অনলাইনে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) দ্রুত সাড়া দেয় এবং উদ্ধারকারী দল যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোতে পারে, সে জন্য সঠিক অবস্থানের বিবরণ জানতে চায়। পোস্টটির জবাবে পুর সংস্থাটি লেখে, ‘‘অনুগ্রহ করে সঠিক অবস্থানটি জানান যাতে আমরা আপনাকে সহায়তা করতে পারি।’’ উত্তর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুরসভা। খবর দেওয়া হয় বনবিভাগকেও। এর পর কুমরিটিকে উদ্ধার করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যিনি প্রথমে ভিডিয়োটি শেয়ার করেছিলেন, তিনি পরে আরও একটি পোস্ট করে নিশ্চিত করেন যে উদ্ধারকাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
ওই ঘটনার ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে ‘আনন্দ’ এবং ‘জয়প্রকাশ সিংহ’ নামের দু’টি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়ুন:
-
বাড়ি থেকে বেরোতেই ঘাড়ে ঝাঁপ দিল সিংহ! যুবকের প্রাণ বাঁচাতে পাথর ছুড়লেন গ্রামবাসীরা, গুজরাতে ধুন্ধুমার
-
‘আহত’ বাইকচালককে সাহায্য করতে গিয়ে মুহূর্তে লক্ষ টাকার ফোন চুরি পথচারীর! ‘সাহায্যের প্রতিদান’, বলল হতাশ নেটপাড়া
-
কখনও সঙ্গম করেননি, মাসে দু’লাখ আয়! পছন্দের পাত্রের গুণাবলির তালিকা দিয়ে ‘পরজীবী’ আখ্যা পেলেন তরুণী
বন্যপ্রাণী বিশেষজ্ঞেরা উল্লেখ করেছেন যে, পওয়াই হ্রদ এবং এর আশপাশের জলাশয়গুলিতে কুমির দেখা যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। বর্ষাকালে জলাশয়গুলির জলস্তর বেড়ে যাওয়ায় এবং জলাধার ও খালের জল উপচে পড়ার ফলে কুমিরেরা জনবসতির দিকে চলে আসে। বিশেষজ্ঞেরা এ-ও জানিয়েছেন, মুম্বইয়ের পওয়াই এনআইটিআই এলাকায় যে কুমিরটিকে দেখা গিয়েছে, সেটি ‘মার্শ ক্রোকোডাইল’। ভারতের বিভিন্ন মিষ্টি জলের বাস্তুতন্ত্র যেমন হ্রদ, নদী, জলাধার এবং জলাভূমিতে এদের বসবাস।