Advertisement
E-Paper

অন্ধকার নামতেই অপরূপ হয়ে উঠল উপত্যকার সর্পিল পথ! ভিডিয়ো দেখে নেটপাড়া বলল, যেন আলোর নদী

ছোটনাগপুর মালভূমির অংশ পতরাতূ উপত্যকা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঘন সবুজ জঙ্গল এবং পতরাতূ বাঁধের সৌন্দর্যের কারণেই প্রকৃতিপ্রেমীরা বার বার ছুটে যান এই অঞ্চলে। সম্প্রতি সেই উপত্যকারই রাতের রূপের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮
Video shows Jharkhand’s Patratu Valley looks almost unreal after dark dgtl

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আঁধারে ঢাকা সর্পিল পথ। আর সেই পথ ধরেই বয়ে চলেছে যেন আলোর নদী। সম্প্রতি এমনই এক মনোমুগ্ধকর দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্যামেরায় ধরা পড়া এ দৃশ্যটি ঝাড়খণ্ডের পতরাতূ উপত্যকার।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩৫-৪০ কিলোমিটার উত্তরে রামগড় জেলায় অবস্থিত এই উপত্যকাটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। পর্যটনকেন্দ্র হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে এটির। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঘন সবুজ জঙ্গল এবং পতরাতূ বাঁধের সৌন্দর্যের কারণেই প্রকৃতিপ্রেমীরা বার বার ছুটে যান এই অঞ্চলে। ছোটনাগপুর মালভূমির অংশ পতরাতূ উপত্যকা। দিনের বেলা পাহাড়ের উপর থেকে উপত্যকার মধ্যে দিয়ে যাওয়া সর্পিল রাস্তা এবং নীচে পতরাতূ বাঁধের নীল জলরাশির দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।

পতরাতূ উপত্যকার আঁকাবাঁকা রাস্তাটি চারচাকার চালক এবং বাইকচালকদের জন্য খুবই আকর্ষণীয়। এই রাস্তা ধরে বহু পর্যটক। আর রাতের বেলা সেই সব গাড়ির জ্বলতে থাকা আলোই তৈরি করে এক অভাবনীয় দৃশ্য। আঁকাবাঁকা রাস্তাগুলিকে আলোকিত করে তোলে সেগুলি। মনে হয়, যেন সৃষ্টি হয়েছে চলমান আলোর এক জাদুকরি প্রদর্শনী।

‘খতরনাকরনব’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন বহু নেটাগরিক। ভিডিয়োটি দেখে মুগ্ধ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। নানা রকম মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যবাক্স। এক জন লিখেছেন, “এমন সুন্দর দৃশ্য আগে কখনও দেখিনি।” আবার কারও মতে এমন দৃশ্য চাক্ষুষ করার জন্য মন আকুল হয়ে উঠছে তাঁর।

Jharkhand ranchi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy