Advertisement
E-Paper

জঙ্গলে পড়ে বিশাল শিংযুক্ত হরিণ, গিলে খাওয়ার চেষ্টায় দৈত্যাকার অজগর! ভাইরাল ভিডিয়োয় শিউরে উঠল নেটপাড়া

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরে মাটিতে একটি হরিণের দেহ পড়ে রয়েছে। তার মাথায় বিশাল দু’টি শিং। সেই দেহ পেঁচিয়ে একটি বিশাল অজগর। হরিণের মাথা ধীরে ধীরে গিলে ফেলার চেষ্টা করছে বিশাল সাপটি। ধীরে ধীরে চওড়া হচ্ছে তার মুখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১১:৪২
Video shows python trying to swallow a deer

ছবি: ইনস্টাগ্রাম।

জঙ্গলের জগৎ যেমন সুন্দর, তেমনই বিপজ্জনক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো সে কথাই আবার প্রমাণ করেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল অজগর এক মৃত হরিণের দেহকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সাপটির বিশাল শরীর এবং পাশে পড়ে থাকা হরিণের দেহ এতটাই ভয় ধরানো যে তা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে দর্শকের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের ভিতরে মাটিতে একটি হরিণের দেহ পড়ে রয়েছে। তার মাথায় বিশাল দু’টি শিং। সেই দেহ পেঁচিয়ে একটি বিশাল অজগর। হরিণের মাথা ধীরে ধীরে গিলে ফেলার চেষ্টা করছে বিশাল সাপটি। ধীরে ধীরে চওড়া হচ্ছে তার মুখ। গিলে খাচ্ছে হরিণটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োয় ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ বা হরিণটি কী ভাবে মারা গেল, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অজগরই হরিণটিকে মেরেছে, না কি বিশাল সাপটি কেবল মৃতদেহ খুঁজে পেয়েছে, তা-ও বোঝা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনেস্টআফ্রিকাট্যুরসঅ্যান্ডট্র্যাভেল_কো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘জীবনে প্রথম বার এত বড় অজগর দেখলাম। শিউরে উঠলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জঙ্গলের জীবন-মৃত্যুর বিপজ্জনক খেলার এক উদাহরণ।’’

Viral Video Snake Viral Video Snake Viral News Python Attack Instagram Viral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy