কেউ মদ খেয়ে হট্টগোল করছেন, আবার কেউ কুলি বা টিকিট পরীক্ষকের সঙ্গে তর্ক জুড়েছেন— রেলস্টেশনে এমন নানা দৃশ্য মাঝেমধ্যেই চোখে পড়ে। দেখা যায় প্রেম-ভালবাসার দৃশ্যও। তবে সম্প্রতি সমাজমাধ্যমে স্টেশনের এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা সব গণ্ডি পেরিয়ে ভালবাসার এক নতুন সংজ্ঞা তুলে ধরেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হাসির রোলও উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। ঠিক তাঁর পাশেই বসে রয়েছেন এক তরুণী। সিঁথিতে সিঁদুর দেখে বোঝা যায় তিনি বিবাহিতা। তাঁকে দেখেই তরুণের মন চঞ্চল হয়ে ওঠে। বধূকে প্রেম নিবেদনের ইচ্ছা হয় তাঁর। বধূর মন জয় করতে এগিয়ে যান এবং এক অজুহাতে তরুণীর হাত স্পর্শ করতে শুরু করেন। অবাক করার মতো বিষয় হল, ওই তরুণীও বেশ ভাল মেজাজে ছিলেন। তরুণ তাঁর হাতে স্পর্শ করার পরেও তিনি আপত্তি জানাননি। বরং ইতিবাচক সাড়া দেন। নিজেই হাত বাড়িয়ে দেন তরুণের দিকে। এতে তরুণের আগ্রহ আরও বেড়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিনজা_ওয়ারিয়র১১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভি়ডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনুমতি ছাড়া এক জন মহিলাকে স্পর্শ করার জন্য তরুণের নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার ভিডিয়োটি সাজানো বলেও দাবি তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জনসমক্ষে এ কী ধরনের দুষ্টুমি হচ্ছে? তবে তরুণের ভাগ্য ফিরে গিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘নিন্দনীয় ঘটনা। ইতিবাচক সাড়া পেলেও তরুণের উচিত ছিল অনুমতি নিয়ে মহিলার হাত স্পর্শ করা।’’ তৃতীয় এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘পুরো বিষয়টিই তো সাজানো বলে মনে হচ্ছে। আর তা হলে মানুষকে বিপথে চালনা করার জন্য ভিডিয়োর নিন্দা করছি।’’