আজকাল সমাজমাধ্যমে ট্রেন সংক্রান্ত অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে। কখনও যাত্রীদের আসন নিয়ে ঝগড়া করতে দেখা যায়, আবার কখনও ট্রেনে অদ্ভুত আচরণ করতে থাকা মানুষদের ক্যামেরায় ধরা পড়তে দেখা যায়। এরই মধ্যে সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের একটি শৌচাগার থেকে প্রথমে এক যুবক এবং তার ঠিক পরেই এক তরুণী বেরিয়ে আসছেন। ভাইরাল ভিডিয়োটি দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় একটি চলন্ত এক্সপ্রেস ট্রেনের শৌচাগারের বাইরের দৃশ্য দেখা গিয়েছে। ভিডিয়োর শুরুতে এক যুবককে শৌচাগার থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি সেখান থেকে চলে যাওয়ার প্রায় ১০ সেকেন্ড পর ওই একই শৌচাগারের দরজা আবার খোলে। এ বার বেরিয়ে আসেন এক তরুণী। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন অন্য এক যাত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খুব অল্প সময়ের ব্যবধানে একই শৌচাগার থেকে দু’জনের বেরিয়ে আসার কারণে ভিডিয়োটি দ্রুত সাড়া ফেলেছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোনু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তি এবং বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেক নেটাগরিক মজা করে ট্রেনের ওই শৌচাগারটিকে হোটেলের কামরার সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার বেডরুম বলেছেন। ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রশ্ন তুলেছেন, ভিন্ন সময়ের দু’টি ভিডিয়ো জোড়া লাগিয়ে এটি তৈরি করা হয়নি তো?