Advertisement
E-Paper

বিলাসবহুল হোটেলে দোসা কী ভাবে খেতে হয়, শেখালেন প্রশিক্ষক! ভাইরাল ভিডিয়ো দেখে বিরক্ত নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একজন শিষ্টাচার প্রশিক্ষক (এটিকেট কোচ) মানুষকে শেখাচ্ছেন কী ভাবে হাত দিয়ে সরাসরি স্পর্শ না করে দোসা খেতে হয়। ভিডিয়োতে ওই যুবক খুব সাবধানে দোসার দুই প্রান্ত মাঝখানের দিকে ভাঁজ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১৭:০২
Video shows etiquette coach giving training on how to eat dosa using fork, Internet reacts

ছবি: এক্স থেকে নেওয়া।

বিলাসবহুল হোটেলে কী ভাবে দোসা খেতে হয়? হাতেকলমে শেখালেন সহবত প্রশিক্ষক (এটিকেট কোচ)। কাঁটাচামচে দোসা খেয়ে রীতিমতো তাক লাগালেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একজন সহবত প্রশিক্ষক (এটিকেট কোচ) মানুষকে শেখাচ্ছেন কী ভাবে হাত দিয়ে সরাসরি স্পর্শ না করে দোসা খেতে হয়। ভিডিয়োতে ওই যুবক খুব সাবধানে দোসার দুই প্রান্ত মাঝখানের দিকে ভাঁজ করেন। তার পর চামচ দিয়ে এক টুকরো ভেঙে কাঁটা দিয়ে সেটি তুলে নেন। অবাক হয়ে তাঁকে দেখছেন বাকিরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মানস মুদুলি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘যখন আপনি কোনও বিলাসবহুল হোটেলে দোসার জন্য ১,৫০০ টাকা খরচ করেন, তখন সম্ভবত হাত দিয়ে তা খাওয়ার অনুমতি থাকে না। কাঁটাচামচ ব্যবহার করা বাধ্যতামূলক! ওই সব হোটেলে কী ভাবে দোসা খেতে হয়, তার ভিডিয়ো এটি।’’ ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। দোসা খাওয়ার অদ্ভুত পদ্ধতি দেখে নেটাগরিকদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই, দৃশ্যটা বেশ হাস্যকর। বিলাসবহুল হোটেলের খাবার প্রায়ই অতিথিদের খুব অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। হাহাহা।’’ অন্য এক জন বলেছেন, ‘‘ভারতীয় খাবার ভারতীয় পদ্ধতিতে এবং পশ্চিমি খাবার পশ্চিমি পদ্ধতিতে খাওয়া উচিত।’’ এক জন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘‘এ বার কাঁটাচামচ দিয়ে চিকেন ললিপপ খেয়ে দেখান তো। দেখি কেমন পারেন। এমন কোনও নিয়ম নেই যে বিলাসবহুল হোটেলে হাত দিয়ে খাওয়া যাবে না। আমি নিয়মিত বিলাসবহুল হোটেলে যাই। আপনি চাইলে ইচ্ছামতো খেতে পারেন।’’

Viral Video Dosa Five star Hotel Etiquette

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy