Advertisement
E-Paper

বাড়ির ভিতরে ঢুকে পড়ল বিশাল কুমির! তেড়ে গেল গৃহকর্তা এবং পোষ্যদের দিকে, ভাইরাল ভিডিয়োয় আতঙ্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় কুমির একটি বাড়ির উঠোনে ঢুকে পড়েছে। সেখানে এক যুবক খাটিয়ায় বসেছিলেন। কুমিরটি সামান্য নড়াচড়া করে দ্রুত ওই ব্যক্তির দিকে এগিয়ে যায়। তখন ওই যুবক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ১৫:৫৭
Video shows a huge crocodile enters a house in Goa

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়ির মধ্যে বসেছিলেন পরিবারের সদস্যেরা। গল্প করছিলেন। ছিল পোষ্য গোটা তিনেক কুকুরও। হঠাৎ সেই বাড়িতে ঢুকে পড়ল মস্ত একটি কুমির! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোয়ার খানডেপার এলাকার একটি বাড়ির ভেতরে সম্প্রতি হঠাৎ ঢুকে পড়ে একটি কুমির। ওই পরিবারের সদস্যেরা দরজার সামনেই খাটিয়া পেতে বসেছিলেন। তাঁদের দিকে হঠাৎ তেড়ে যায় কুমিরটি। ভয়ে সরে যান তাঁরা। কুমিরটির সামনে পরিবারের পোষ্য বেশ কয়েকটি কুকুরও ছিল। কুমিরটিকে দেখে চিৎকার শুরু করে তারা। অন্য দিকে, কুমিরটি কুকুরগুলির উপর হামলা চালাতে পারে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন ওই পরিবারের সদস্যেরা।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বড় কুমির একটি বাড়ির উঠোনে ঢুকে পড়েছে। সেখানে এক যুবক খাটিয়ায় বসেছিলেন। কুমিরটি সামান্য নড়াচড়া করে দ্রুত ওই ব্যক্তির দিকে এগিয়ে যায়। তখন ওই যুবক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তাঁর পিছু পিছু এক তরুণীও ভেতরে চলে যায়। আঙিনায় তখন শুধু কয়েকটি কুকুর এবং কুমিরটি ছিল। কুকুরগুলি জোরে জোরে চিৎকার করতে থাকে। কুমিরটির চারপাশে ঘোরাঘুরি শুরু করে তারা। ঘেউ ঘেউ শব্দ শুনে কুমিরটি তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে কুমিরটি কারও ক্ষতি করেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, শেষ পর্যন্ত গৃহকর্তা যুবক অত্যন্ত সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। কুমিরটিকে বাড়ি থেকে বার করে দেন তিনি।

২৮ সেকেন্ডের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিরাজ নুরানি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, এত বড় একটি কুমির কী ভাবে সরাসরি কারও বাড়ির ভেতরে ঢুকে পড়ল। আবার কিছু ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করছেন, গোয়ার মতো এলাকায় এমন ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যেখানে জঙ্গল এবং নদীর তীরের কাছাকাছি মানুষের বসতি গড়ে উঠেছে। আর সে কারণেই বন্যপ্রাণীরা প্রায়শই লোকালয়ে চলে আসছে।

Viral Video Crocodile Viral Video Goa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy