সদ্য বিয়ে হয়েছে। চলন্ত এক্সপ্রেসে জনসমক্ষে স্ত্রীকে জোর করে আদরের চেষ্টা করলেন এক তরুণ। লজ্জায় ঘোমটা টানতে হল নববধূকে। অভিযোগ, ঘটনাটি ঘটেছে লখনউ থেকে মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেসে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে ভিডিয়োটি এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনে সফর করছেন যাত্রীরা। তার মধ্যে একটি লোয়ার বার্থে বসে রয়েছেন এক নবদম্পতি। স্ত্রীকে জোর করে কোলে বসিয়ে রেখেছেন তরুণ। জাপটে ধরে আদর করারও চেষ্টা করেছেন। জোর করে ঘন ঘন চুম্বনও করছেন। আশপাশে শিশু এবং পরিবার-পরিজন থাকা সত্ত্বেও তরুণের মধ্যে সংযত হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছিল না। অন্য দিকে বিব্রত বোধ করতে থাকেন নববধূ। তাঁর চোখমুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ভাবে ফুটে ওঠে। কামরার বাকি যাত্রীরা ওই তরুণের কীর্তি দেখে থ হয়ে যান। অবাক হয়ে তাকিয়ে থাকেন দম্পতির দিকে। এর পরেই লজ্জায় ঘোমটা টেনে নেন ওই বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ভিভা রাজভর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে দাবি, লখনউ থেকে ওঠার পর ২-৩ ঘণ্টা ধরে ওই ঘটনাই চলতে থাকে। এর ফাঁকে তাঁরা দু-তিনবার শৌচাগারেও যান একসঙ্গে। প্রতিবারই প্রায় ১৫ মিনিট পর বেরিয়ে আসেন। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাই, এটা কি সাধারণ ট্রেন না কি কোনও হানিমুন স্পেশাল ট্রেন? এই ধরনের অসভ্যতা সহ্য করা যায় না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভুল মানুষকে বিয়ে করেছেন ওই বধূ। যিনি জনসমক্ষে স্ত্রীর সম্মান করতে জানেন না, তিনি আর কিসের মানুষ!’’