Advertisement
E-Paper

উত্তাল সমুদ্রের সরাসরি সম্প্রচার! ঢেউয়ের ধাক্কায় ছিটকে গেলেন সাংবাদিক, ভয় ধরানো ভিডিয়োয় হাসির রসদও পেলেন কেউ কেউ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে স্পেনের বাস্ক কান্ট্রির ওন্দারোয়ায়। সেখানে সাংবাদিক সার্জিয়ো ওভেজ়েরো একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য উত্তাল সমুদ্রের ধারে খবর করতে গিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১১:২৬
Video shows reporter gets knocked down by giant wave while presenting live feed in Spain

ছবি: এক্স থেকে নেওয়া।

উত্তাল সমুদ্র নিয়ে সতর্ক করছিলেন সাংবাদিক। এমন সময়ই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। সরাসরি খবর সম্প্রচারের মধ্যেই বিশাল ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে বেশ কিছুটা ভেসে গেলেন তিনি। ঘটনাটি স্পেনের। জানা গিয়েছে, স্পেনের বাস্ক কান্ট্রির ওন্দারোয়া এলাকায় সমুদ্রের উত্তাল পরিস্থিতির খবর সরাসরি সম্প্রচারের সময় একটি শক্তিশালী ঢেউয়ের অভিঘাতে মাটিতে পড়ে যান ওই টেলিভিশন প্রতিবেদক। সমুদ্রের জল বাঁধ উপচে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহককে ধাক্কা মারে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে স্পেনের বাস্ক কান্ট্রির ওন্দারোয়ায়। সেখানে সাংবাদিক সার্জিয়ো ওভেজ়েরো একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য উত্তাল সমুদ্রের ধারে খবর করতে গিয়েছিলেন। সংবাদমাধ্যম ‘দ্য সানডে গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সংগ্রহের দলটি উপকূলের কাছেই কাজ করছিল। সরাসরি সম্প্রচার হচ্ছিল খবরের। ঠিক তখনই একটি বিশাল ঢেউ সৈকতে আছড়ে পড়ে এবং সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটায়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ঢেউটি আঘাত হানার সময় ওভেজ়েরো দর্শকদের সমুদ্রের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করছিলেন। হঠাৎ ঢেউ এসে আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় তিনি এবং চিত্রগ্রাহক রাকেল অপ্রস্তুত হয়ে পড়েন। মাটিতে পড়ে যান তাঁরা। ফলে সম্প্রচারে বিঘ্ন ঘটে। সরাসরি সম্প্রচার বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিয়োয় থাকা সঞ্চালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পরে টেলিভিশন কর্তৃপক্ষ নিশ্চিত করেন, ওভেজ়েরো এবং রাকেল নিরাপদে রয়েছেন। খুব বেশি চোট পাননি তাঁরা।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘মারিয়ো নওফল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো ক্লিপটি অনলাইনে যেমন উদ্বেগের জন্ম দিয়েছে, তেমনই জন্ম দিয়েছে হাস্যরসের। অনেক দর্শক মন্তব্য করেছেন, এই উপকূলে শক্তিশালী ঢেউ আসা স্বাভাবিক ঘটনা এবং জলের এত কাছে দাঁড়িয়ে খবর উপস্থাপনা করা ঝুঁকিপূর্ণ। কেউ কেউ আবার সংবাদকর্মীরা অক্ষত অবস্থায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন।

Viral Video reporting Spain

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy